
দেশে এত শত শত আইন অথচ প্রয়োগ তার সামান্য। একেবারে মাঠ পযার্য়ে মানুষকে আইন জানিয়ে সচেতন নাগরিক হিসেবে তৈরি করা নাগরিকসহ সরকারের দায়িত্ব। কিন্তু মৃত আইন বাড়ছে প্রতিনিয়ত। বাংলাদেশের আইনগুলো বিশ্বের মাঝে অন্যতম 'স্মার্ট' আইন যা বিশ্বের অন্য অনেক দেশের কাছে রোল মডেল হিসেবে কাজ করতে পারে। ইচ্ছে হলেই আইন বানিয়ে ফেলি কিন্তু তার প্রয়োগ হচ্ছে কিনা বা আদৌ প্রয়োজন ছিল কিনা বা পূর্বের বিদ্যমান আইন সংশোধন করেই কাজটি সমাধা করা যেত কিনা তা ভাবারও সময় দেওয়া হয় না। আজ আমাদের আইন আছে কিন্তু অপরাধ কমছে না। সময়ের সাথে পাল্লা দিয়ে খুন, ধর্ষণ, সহিংসতা সহ নিত্যনতুন অপরাধ বাড়ছে। শুধু আইন থাকলেই হবে না, এর বাস্তব ও সুষ্ঠু প্রয়োগই পারে সমাজের সকল অপরাধ দমন করতে।
মৃত আইনের পাল্লা ভারী করা নয়, বিদ্যমান আইনের সঠিক প্রয়োগ ও গণমানুষের কাছে পৌছে দিই। আর না পারলে এটিই সত্য হয় যে, 'The more laws, the less justice'
(ছবিঃ ইন্টারনেট)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


