somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মার্কো পোলো
সামু তে সময়ক্ষেপণ করি, অতি জানাশোনার ভিড়ে নিজের স্বল্পকায় জ্ঞান আজিকে সার্থক বলিয়া বোধোদয় হইতেছে। পড়াশুনা আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ঢাবি।

হ্যাকাররা যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে; যেভাবে হ্যাকিং ঠেকাবেন।

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বর্তমানে অনেক ব্যাংক অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা দিচ্ছে। এবং অনলাইন ব্যাংকিংয়ে ব্যাংকগুলোর নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট উন্নত। কিন্তু হ্যাকাররাও দমবার পাত্র নয়। নানা কৌশলে ব্যবহারকারীর কাছ থেকে নাম, অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট বিস্তারিত, ক্রেডিট কার্ডের নম্বর, মেয়াদ, পিন, পাসওয়ার্ড সহ অন্যান্য স্পর্শকাতর আর্থিক তথ্য হাতিয়ে নিতে নানা কৌশলে সদা তৎপর থাকে।
সুতরাং হঠাৎ একদিন লক্ষ্য করলেন যে অ্যাকাউন্টে জমা টাকার হিসাবে গরমিল। ব্যাংকে গিয়ে জানলেন সব লেনদেন বৈধভাবেই হয়েছে। অথচ মোটা অঙ্কের টাকা বেরিয়ে গেছে আপনার অজান্তে। অর্থাৎ অনলাইন প্রতারকের পাল্লায় পড়ে গেছেন আপনি।
এমনটা যাতে না ঘটে, সেজন্য খুব সচেতন থাকতে হবে আপনাকে।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জেনে নিন, যেসব উপায়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দখল নিতে পারে হ্যাকাররা।

★লিংক ম্যানিপুলেশনঃ এই পদ্ধতিতে আপনার ইমেইলের সঙ্গে নানা লিংক জুড়ে দেয় প্রতারকরা। যার ফলে আপনি অসচেতনভাবে সেখানে ক্লিক করলেই আক্রমণকারীদের ডেটাবেসে ঢুকে পড়েন এবং প্রতারিত হতে পারেন।

★ফিল্টার ইভাশনঃ যাতে অনলাইন ব্যাংকিং সিস্টেম সঠিকভাবে ফিল্টার করতে না পারেন তার জন্য প্রতারকরা লেখার বদলে ছবি ব্যবহার করে নানা ফাঁদ পাতে।

★ফিশিং অ্যাটাকঃ আসলের মতো দেখতে নকল ওয়েব পেজে আপনার ব্যাংক সংক্রান্ত বিষয় আপডেট করার জন্য লিংক জুড়ে দেওয়া হয়। সেখানে ক্লিক করলেই আক্রমণকারীর কবলে পড়ে যাবেন।

★ম্যালওয়ার অ্যাটাকঃ আক্রমণকারীরা অনেকসময় অ্যাটাচমেন্টের সঙ্গে এই জাতীয় ভাইরাস পাঠিয়ে অ্যাকাউন্ট ট্র্যাপ করতে পারে।

★ক্ল্যাম্পিঃ এই নামের ভাইরাসের সাহায্যে ব্যাংক ও ক্রেডিট কার্ড সংক্রান্ত কোম্পানির ওয়েবসাইটে আক্রমণ। এর আগে গাম্বলার, নাইন বল জাতীয় ই-ভাইরাস বিশ্বকে ভুগিয়েছে। ক্ল্যাম্পি ভাইরাস ইন্টারনেটের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে কম্পিউটারে। সেই কম্পিউটারে কোনো ব্যাংব বা ওয়েবসাইট ক্রেডিট কার্ড কোম্পানির ওয়েবসাইট খুললে ক্ল্যাম্পি তার ওপর নজর রাখে। আর আপনার আইডি, পাসওয়ার্ড ও তথ্য চুরি করে।


*** সুতরাং অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে নিচের নিয়মগুলো মেনে চললে নিরাপত্তা সুনিশ্চিত হবে।

★আপনার ইমেইলে আসা কোনো লিংকে ক্লিক করবেন না। এটা সর্বদা মনে রাখবেন, কোনো ব্যাংক অনলাইনে আপনার ব্যাংক অ্যাকাউন্টের আপডেট জানতে চায় না।

★অচেনা ব্যক্তিকে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল দেবেন না।

★অ্যাকাউন্ট নম্বর বা পাসওয়ার্ড কোথাও লিখে রাখবেন না। মনে রাখার চেষ্টা করুন।

★ইন্টারনেট ব্রাউজার সব সময়ে ফিশিং ফিল্টারের মাধ্যমে ফিল্টার করুন।

★নিশ্চিত না হয়ে ওয়েবসাইটের কোনো ছবিতে ক্লিক করবেন না।

★ব্যাংক তথ্য দেওয়ার সময় সতর্ক থাকুন। ভাবুন, জরুরি বিষয়ে কিছু বলার থাকলে ব্যাংকে ডেকে না পাঠিয়ে মেইল করল কেন?

★অনলাইন লেনদেনের আগে ও পরে সমস্ত তথ্য মুছে ফেলুন।

★সব সময়ে ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার করুন।

★সাইবার ক্যাফেতে অনলাইন ব্যাংকের কাজ না করার চেষ্টা করুন।

★অনলাইন ব্যাংকিং শেষে দ্রুত লগ-আউট করুন।

★নিয়মিতভাবে পিন ও পাসওয়ার্ড পরিবর্তন করুন।

★আপনার অনলাইন ব্যাংকিং সুবিধা ছেড়ে চলে যাবেন না যতক্ষণ না আপনি লগ আউট না করছেন।

★ইন্টারনেট ব্রাউজারে নাম ও পাসওয়ার্ড জমা করবেন না।

--------------------------------------------
ছবি ও তথ্যসূত্রঃ ইন্টারনেট হতে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×