কেমন অন্য রকম?
আমার তিন বোন। বড় দুই বন আমার বড়। আর এবার হলো আমার ছোট বোনের ছেলে। এটাই তার প্রথম সন্তান। আমার ছোট বোন মাফরুহা মৌরি আমার ছোট। তাই সে সব সমই আমার কাছে পিচ্চি। যদিও সে এখন মাস্টার্স পড়ছে। তারপরেও তো সে আমার ছোট। তাই সে পিচ্চি। আর এই পিচ্চি মেয়ের আবার আর একটা পিচ্চি হলো। খুব মজার না!?
যাদের ছোট বোন বা ভাই নাই, তারা এর মর্ম বুঝবে না।
আর যারা বুঝছেন, তারা হাসুন আর রসোগোল্লা খান।
সেই সাথে খান আমাদের বগুড়ার ঐতিহ্য "বগুড়ার দই"।
গত ০৬.১২.২০১১ ইং তারিখ সন্ধ্যা ৬:৪৫ ঘটিকায় মৌরি তার পুত্রকে পৃথিবীর আলো দেখিয়েছে। আর তাকে সহযোগিতা করেছে এক ঝাঁক ডাক্তার ও নার্সের দল। বর্তমানে মা ও সন্তান দুই জনই খুব ভালো আছে। তারা আছে বগুড়ার অন্বেষা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।
তাদের জন্য সবার কাছে আমি দোয়া প্রার্থি।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


