somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন _ সমস্যা এখানেই।

২৭ শে আগস্ট, ২০০৬ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিমধ্যে ফুলবাড়ীতে ঘটে গেছে একটা মানবিক বিপর্যয়। মারা গেছে কিছু প্রাণ। কারন কয়লা খনি। ফুলবাড়ীতে কয়লা খনি পাওয়ার পর এ অঞ্চলের মানুষ আর স্বস্তিতে নেই । কয়লা খনি থাকাতে কোন সমস্যা নয় । সমস্যা হচেছ যে কয়লা উত্তোলন পদ্ধতি। এশিয়ান এনার্জি নামক একটি বিট্রিশ কোম্পানী এই কাজের দায়িত্ব পেয়েছে । তারা উন্মক্ত পদ্ধতিতে কয়লা তুলবে। কয়লা হচ্ছে সাধারণত মাটির নীচে থাকা বিভিন্ন প্রানী বা উদ্ভিদের জীবাস্ম। যুগ যুগ ধরে চাপা থেকে তা ধীরে ধীরে কয়লায় রুপান্তরিত হয় । ফয়লবাড়ীতে যে কয়লার মজুত পাওয়া গেছে তা প্রায় 288 মিলিয়ন টন। এটা বেশ ভালোমানের কয়লা । কিন্তু এই কয়লা উত্তোলনের যে পদ্ধতি এশিয়ান এনার্জি বেছে নিয়েছে তাতেই আপত্তি স্থানীয় জনগনের । কয়লা উত্তোলনের যে পদ্ধতি আছে তার একটি হল খনি থেকে কয়লা উত্তোলন। এেেত্র মাটির নীচে খনি স্থাপন করা হয় । সেখানে থেকেই কয়লা তুলে উপরে আনা হয় । আরেকটি পদ্ধতি হল যেখানে খনি আছে তার উপরের মাটি সরিযে সরাসরি কয়লার স্তরকে বের করে আনা । এই পদ্ধতিতে কয়লার মজুতের প্রায় সবটা পাওয়া যায়। কিন্তু এর প্রচুর পাশ্বর্ প্রতিক্রিয়া আছে । এর প্রথম ও সরাসরি প্রতিক্রিয়াই হবে এ অঞ্চলের এক ল 20 হাজার লোকের উপর। যেহেতু খুড়ে ফেলবে প্রায় 64 বর্গ কিলোমিটার এলাকা- এখানকার লোককে এখান থেকে সরিযে নিয়ে যেতে হবে অন্য কোথায় । বাকীদের জমি ও পরিবেশের উপর সরাসরি প্রভাব পড়বে উত্তোলনের কারনে। পরো ভাবে তিগ্রস্থ হবে প্রায় আরো 100 বর্গ কিলোমিটার এলাকা। যেহেতু এখানে একটা নদী আছে । সেই নদীর সঙ্গে উপর প্রভাব পড়া মানে বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনার উপর প্রভাব পড়া । পুরো ব্যবস্থাটি বেশ কিছু পরিবেশ গত ও মানবিক জাটিলতা তৈরী করবে।

একটা ভাবনা : মাটির নীচে যে কয়লা আছে তা যুগ যুগ ধরে আছে । মাটির উপর যে সম্পদ আছে তাও আছে যুগ যুগ ধরে। মাটির নীচের সম্পদ আমাদের পড়ে থাকলেই আমরা একদিন তা তুলতে পারবো অন্য কোন পদ্ধতিতে। কিন্তু হাজার একর জমি যা খুবই উর্বর এবং আরো হাজার ধরে যা আমাদের সোনার ধান দেবে, তাকে হাজার বছরের জন্য নষ্ট করে কয়লা তুলে লাভ কি?

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

গুম আর গুপ্ত

লিখেছেন সামছুল আলম কচি, ২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১৫


খোঁজ করলে দেখাি যাবে, কুকুর-বিড়াল পালকদের অনেক কাছের আত্মীয়-পরিজন অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তাদের প্রতি কোনও দয়া-মায়া নেই; অথচ পশুদের জন্য... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫



মসজিদে বসে মদ খেতে দাও, অথবা সেই জায়গাটা দেখাও যেখানে আল্লাহ নেই।

বহুদিন ধরে গল্প লেখা হয় না!
অথচ আমার গল্প লিখতে ভালো লাগে। সস্তা প্রেম ভালোবাসা বা আবেগের... ...বাকিটুকু পড়ুন

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

×