somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‪আমি খুঁজে বেড়াই স্বাধনীতাঃ‬ (১ম পর্ব)

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর কিছু বিখ্যাত উক্তি
ও সেই সাথে বর্তমান প্রেক্ষাপট


উক্তি‬-১ঃ
"একটা জাতি যখন ভিক্ষুক হয়, মানুষের কাছে হাত পাতে, আমারে খাবার দাও, আমারে টাকা দাও, সেই জাতির ইজ্জত থাকতে পারে না। আমি ভিক্ষুক জাতির নেতা হতে চাই না।"

"ভিক্ষুক জাতির ইজ্জত থাকেনা। বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না।"

বর্তমান অবস্থাঃ‬ আমারা যারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত, কতটুকু চেষ্টা করেছি তার এই ছোট্ট স্বপ্নটিকে বাস্তবায়ন করতে। আজ আমি যে দিকে তাকাই , শুধু দেখি ভিক্ষুকের দল কাঙ্গালের মত চেয়ে থাকে নিজের ভুড়ি-ভোজ করার জন্য।

তিনি ভিক্ষুক বলতে কি বুঝিয়েছেন, যাতে আমারা দেশের উন্নয়নের জন্য বিদেশিদের নিকট হাত না পাতি। আমারা কি পেরাছি বঙ্গবন্ধুর মান রাখতে?

কিছু দিন আগে একটা টিভি নিউজে দেখলাম, ঢাকায় নাকি ভিক্ষুকদের সিন্ডিকেট আছে, ভিক্ষাবৃত্তি একটা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়। অভাবের তাড়নায় এখন আর কেউ ভিক্ষা করে না। এটি এখন ডিজিটাল পেশা হিসেবে আবির্ভূত হয়েছে। কেন আমারা পারছি না? কেন পারছি না ভিক্ষাবৃত্তির মূলত পাটন করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে ?

আজ চাকরির জন্য চাকরিদাতাদের ঘুষ দিতে হয়, যারা চাকরি খুঁজছেন , তারা বিষয়টি ভালভাবে অনুধাবন করছেন। আপনি যতই মেধাবীহোন ঘুষ ছাড়া চাকরি পাওয়ার সম্ভাবনা ক্ষীন। এরা কি ভিক্ষুক না? এদেরকে আপনি কি বলবেন?

আপনি যদি সচেতন দৃষ্টিতে লক্ষ্য করেন দেখবেন বর্তমানে দেশের সর্বত্রে কাঙ্গালরা আপনার দিকে শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছেন? কখন আপনার উপর থাবা বসাবে সেই সুজগের অপেক্ষায় তারা দিনপাত করছে।

উক্তি-২ঃ
"বাংলার মাটি থেকে দুর্নীতি উৎখাত করতে হবে। দুর্নীতি আমার বাংলার কৃষক করে না। দুর্নীতি আমর বাংলার শ্রমিক করে না। দুর্নীতি করে আমাদের শিক্ষিত সমাজ।"

বর্তমান অবস্থাঃ
ওহে শিক্ষিত সমাজ, আমারা কি ভুলে গেছি আমাদের পিতার কথা, যিনি আমাদেরকে স্বাধীনভাবে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন। যিনি দিয়েছেন আমাদের অর্থনৈতিক সংস্কৃতিক সামাজিক মুক্তি। আমারা কি ভুলে গেছি উনার কথা। এত স্বার্থপর আমারা।
বঙ্গবন্ধু দেশের প্রেসিডেন্ট হয়েও এই কথা কত অসহায় ভাবে বলেছেন?
আমারা বড়ই অকৃতজ্ঞ জাতি। আমাদের ভাবতে হবে ?

ডিগ্রি থাকলেই কাউকে শিক্ষিত বলা যায় না। আসল শিক্ষা হল মূল্যবোধের শিক্ষা। এই ডিগ্রিটা সর্ব প্রথম আমাদের অর্জন করতে হবে।
হলমার্ক, ডেস্টিনি, সোনালী ব্যাংক, বিসমিল্লা গ্রুপ , বেসিক ব্যাংক, শেয়ার বাজার,সর্বশেষ বাংলাদেশ ব্যাংক এই সকল দুর্নীতি করা করেছেন?

বঙ্গবন্ধু কত নিশ্চিত ভাবে ৩৫ বছর আগে বলেছেন "দুর্নীতি আমার বাংলার কৃষক করে না। দুর্নীতি আমর বাংলার শ্রমিক করে না। দুর্নীতি করে আমাদের শিক্ষিত সমাজ।"

হে মহান নেতা, জাতি তোমার কথার মর্যাদা রক্ষা করতে পারে নাই।
এই জাতি আসলেই বড়ই অকৃতজ্ঞ। আমাদের তুমি মাপ করে দিও।
উক্তি-৩ঃ
"আমি যে সুখী ও শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সংগ্রাম করেছি এবং দুঃখ-নির্যাতন বরন করেছি, সেই বাংলাদেশ এখনো আমার স্বপ্ন রয়ে গেছে। গরীব কৃষক ও শ্রমিকের মুখে যতদিন হাসি না ফুটবে ততদিন আমার মনে শান্তি নাই।"

বর্তমান অবস্থাঃ
বঙ্গবন্ধু উনার জীবদ্দশায়তো স্বপ্নের বাংলাদেশ দেখে যেতে পারেন নাই। কিন্তু আজ এত বছর পরেও কি তার স্বপ্নের পরিপূর্ণতা পেয়েছে? বাংলার মানুষের সুখ দিন দিন কমছে এই কথা আমি অকপটে বলতে পারি। শোষণ শব্দটি তো আজ আমদের অভ্যাসে পরিনত হয়েছে। যে যাকে পাই, যে ভাবে পাই সুযোগ পেলেই শোষণ, যেন শিকারী পাখি শিকার করছে ।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×