আমার তুমি যত্ন নিও
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কথা শুনলে নাতো ?
কাঁদতে হবেই, হাত কপালে !
দুখী হবার সুযোগ ছিলো
হেলায় জেনো তাও হারালে !
যাক যা গেছে ! এবার নতুন-
তুমি আমায় শুনে নিও
দুখী হবার সাধ যার আছে
আমার ফোন এ কল পাঠিও,
আমার তুমি যত্ন নিও !
আমার কথা শুনলে নাতো ?
মনে রেখো সুখী হবে
প্রথম আলো বলবে কথা
সুখ সে কথা উড়িয়ে দেবে !
দুখী হলে, আমার সাথে -
থাকতে শুয়ে মনের মতো
ফুটো টিনের চালার নিচে
রোদ বৃষ্টি তোমায় ছুঁতো,
দারিদ্র মহান বানাতো !
যাক যা গেছে ! এবার নতুন-
তুমি আমায় শুনে নিও
দুখী হবার সাধ যার আছে
আমার ফোন এ কল পাঠিও
আমার তুমি যত্ন নিও !
আমার কথা শুনলে নাতো ?
শপিং-মলেই সুখ কুড়াবে
বন্ধু শপিং, ক্লান্তি শপিং
মানুষ-বন্ধু ব্যাস্ত পাবে !
দুখী হলে, কবির সুমন-
ধার করা দিন থাকতো কাছেই
তুমি হতে গানওয়ালা, আর-
আমার কোথাও যাবার নেই
কিচ্ছু তেমন করার ও নেই !
যাক যা গেছে ! এবার নতুন -
তুমি আমায় শুনে নিও
দুখী হবার সাধ যার আছে
আমার ফোন এ কল পাঠিও
আমার তুমি যত্ন নিও !
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়...
...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫...
...বাকিটুকু পড়ুন
ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা...
...বাকিটুকু পড়ুন