
ছিলো বোকা লোক নীল আমস্ট্রং
চাঁদ ছুতে ওড়া উড়ি কত্ত ঢং
দেখলোনা তোকে রমণী চাঁদ ,
তোর মুখে জোছনা মানেনা বাঁধ !
তোর প্রেমে কাবু, তাই থাকবো কাবুই,
আমস্ট্রং কে বলবো এটুকুই,
আমস্ট্রং আপনার চাঁদে গর্ত
আমার চাঁদের প্রেমে ভুলি মর্ত
আপনার চাঁদ উঠে ফের ডুবে যায়,
আমার চাঁদ আমাকে জড়িয়ে ঘুমায় !
কত বোকা সেই লোক চিন্তা করো,
চাঁদ ছুঁতে হাঁকে এ্যাপোলো এগারো?
অথচ রমণী চাঁদ পাশে হেঁটে যাস,
ফিরে চায়'না সে কত বড়ো বদমাশ !
তোর প্রেমে কাবু তাই থাকবো কাবুই-
আমস্ট্রং কে বলবো এটুকুই,
আমস্ট্রং আপনার চাঁদে গর্ত,
আমার চাঁদের প্রেমে ভুলি মর্ত
আপনার চাঁদ কবি কুলের ও প্রিয়া
আমার চাঁদ জানেনা পরকীয়া !
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




