
ইদানিং চোখে কিছু হয়েছে বলেই মনেহয়
যদিও দেখছি ঠিক’ই নীলাকাশ, দূর্বা’র ডগা
লোকেরা যেমন দেখে স্বাভাবিক দূরের জিনিস
আমিও স্পষ্ট দেখি অদূরে কে, রঘু নাকি জগা !
তবুও দু-চোখে কিছু হয়েছে বলেই মনে হয়
আয়নার সম্মুখে দাঁড়াতেই খাই থতমত
আয়নায় তাকালেই দেখি বড় প্রৌঢ় আমায়
দেখিনা আমার মুখ, একুশে যেমন দেখা যেতো !
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



