প্রতিদিন থানায়, কোর্টে শত শত মামলা হয়। নারী - নির্যাতন মামলা, জমি -জমা, মারা-মারি, দাঙ্গা, মানহানি ইত্যাদি অনেক কিছু নিয়ে মামলা হয়.... .। কিন্তু দায়েরকৃত মামলা গুলো কতটুকু সত্য হয়?? সকল মামলাই কি সত্য হয়??আমরা সংবাদে দেখি,পত্রিকায় পড়ি বিভিন্ন অপরাধের ঘটনা লক্ষ্য করি, আর মাতামাতি করি অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিদে!! আরে ভাই সাংবাদিক দের টাকা দিলে আপনি যা বলবেন, উনারা তাই লিখবেন, তাই বলবেন। টাকার জন্য সত্য ইন্তেকাল করে.... কয়জনে চেষ্টা করে দমিয়ে রাখা সত্যের খোঁজ করার.. ? টাকা এতোটাই প্রিয় জিনিস যে টাকা ব্যয়ের শঙ্কায় মৃত সত্যকে কাফনের কাপড় না পড়িয়েই কবর দিয়ে দেয়া হয়! আর কোর্টের কথা বলতে গেলে হাতে সেই নামকরা উকিলটা আছে, দল ক্ষমতায় আছে,আর পেস্কার কে টাকা দিলেই কাহিনী খতম.. চিন্তা কিসের???শুধু আইন, সাংবাদিক এদের দোষ দিয়ে কি লাভ?? আমরা তো নিজেরাই সচেতন না..।আইন আর সত্য টাকার কাছে হেরে যায়... টাকার কাছে মাথা নত করে.... আসল অপরাধী তো আমরাই..এসবের জন্য আমরাই জন্য দায়ী..
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



