হাঙ্গার গেমস... (তাড়াহুড়া করে লেখা রিভিউ)
কাহিনীর মধ্যে অনেকেই নতুনত্ব পাবেন আবার অনেকেই পাবেন না।
ভবিষ্যতের পৃথিবীর এক রাষ্ট্র পানেম। সমৃদ্ধ এই রাষ্ট্রের ১২টি ডিস্ট্রিক্ট এর মানুষ মানবেতর জীবনযাপন করে, জীবনের সমস্ত সুবিধা থেকে তারা বঞ্চিত। কারণ ৭৫ বছর আগে তাদের ডিস্ট্রিক্টগুলো বিদ্রোহ ঘোষণা করেছিল রাষ্ট্রের বিরুদ্ধে। বিদ্রোহর ফলাফল কত ভয়াবহ হতে পারে তাই বুঝানোর জন্য প্রতিবছর বারোটি ডিস্ট্রিক্ট থেকে একজন ছেলে ও একজন মেয়ে নিয়ে ২৪ জনের মৃত্যুময় প্রতিযোগিতা , হাঙ্গার গেমস।
বুনো পরিবেশে চার দিন পর্যন্ত থাকতে হবে- খুন করো, নইলে খুন হয়ে যাও। ১২- ২৮ বছরের নাগরিকদের লটারির মাধ্যমে বেছে নেয়া হয়, সাধারণত ১২ বছরের শিশু প্রতিযোগীরা ১২ ঘণ্টার অনেক আগেই খুন হয়ে যায়। রাষ্ট্রের প্রতি দায়িত্ব- সংঘাত নয় শান্তি- ইত্যাদি বুলির আড়ালে এই গেম একটা ব্যবসা, স্পন্সর আর বেটিং এর ব্যবসা। লাখ লাখ মানুষ হুল্লোড় করে সিটি বাজিয়ে একজনের হাতে আরেক জনের খুন হতে দেখে।
মুভির আবহ সঙ্গীত গতানুগতিক অ্যাকশন বা থ্রিলার ফিল্মের তুলনায় একেবারের স্বতন্ত্র, its a treat to your ears. জেনিফার লরেন্সের অভিনয় নিয়ে বলার কিছু নেই, অসাধারণ। মুভির বেশ কিছু সিন ফার্স্ট পারসন অ্যাঙ্গেল(সঠিক টার্মটা জানিনা) থেকে নেয়া হয়েছে, ঐ সিন গুলো দারুণ। ভিস্যুয়ালস দারুণ। স্পেশাল ইফেক্ট ভালো। আর কস্টিয়ুম দুর্দান্ত।
মানবীয়তা আর অ্যাকশন- দুইটার ব্যালেন্স একদম মাপা।
আমি এই মুভিটা দেখবো বলে মন স্থির করার পর থেকে এটা নিয়া কোন রিভিউ, বা পোস্ট পড়া বাদ দিছি,কারণ এক্সপেক্টেশন নিয়া মুভি দেখতে বসে হতাশ হবার চেয়ে একদম আনকোরা ফিলিংস নিয়ে মুভি দেখার পক্ষপাতি আমি।
স্ক্রিনপ্লে একটু বেশি লেন্থি, প্রথম হাফে কিছুখনের জন্য বোর ফিল করছি সেইটা স্বীকার করি। আর একটু বেশি অ্যাকশন আমি আশা করছিলাম। সেইটা পাইনাই। কিন্তু মুভির সামগ্রিক বিচারে সেইটা আবার মানিয়ে গেছে, খারাপ লাগে নাই। কচাত কচাত করে কিছুখন তলোয়ার বাকি করলেই সেইটা ভাল অ্যাকশন বলা যায় না।
কিছু কিছু সিনে চোখে পানি আসছে, কিছু সিনে ক্রোধে হাত মুঠো হয়ে গেছে-- তাই দর্শক হিসেবে আমি মুগ্ধ। ৮/১০ ।
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।