somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ খালেদা জিয়ার হুকুমে চলছে না

১১ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কথা ছিল ১০ তারিখের সমাবেশের পর থেকে দেশ খালেদা জিয়া চালাবে। কিন্তু দশ তারিখ পার হলেও দেশ খালেদা জিয়ার হুকুমে চলছে না। মনে হচ্ছে কথাটা কোন পাগলা আদমী বলেছে। একাত্তরে পাগলা আদমী বলতো দেশ স্বাধীন হলে দেশ ভারত নিয়ে নিবে। সুতরাং দেশ স্বাধীন করে লাভ নাই। দেশ স্বাধীন হওয়ার পর যখন দেশ ভারত নেয় নাই, তখন পাগলা আদমী বলল, পঁচিশ বছরের চুক্তি হয়েছে। পঁচিশ বছর পর দেশ ভারত নিয়ে নিবে। পঁচিশ বছর পার হওয়ার পর দেশ যখন ভারত নেয় নাই পাগলা তখন নির্বাক। তারপর জনগণ আওয়ামী লীগকে ভোট দিল। তারপর পাগলা বলল, আওয়ামী লীগ থাকলে ইসলাম থাকবে না। জনগণ আবার আওয়ামী লীগ থেকে মুখ ফিরালো। কিন্তু আওয়ামী লীগ তাড়িয়ে যারা ক্ষমতা পেল তারা জনগণকে বিরক্ত করলো। সুতরাং আওয়ামী লীগ আবার ক্ষমতা পেল। এখন পাগলা আদমী বলছে, আওয়ামী লীগ থাকলে ব্যাংক থাকবে না। কিছু জনগণ তাতে ভয় পেল। তারা আওয়ামী লীগ থেকে মুখ ফিরাতে শুরু করলো। তারা সফল সমাবেশ শুরু করলো। পাগলা আদমী বুঝলো হিসাব ঠিক আছে, সেজন্যই পাগলা আদমী বলল, ১০ তারিখের সমাবেশের পর থেকে দেশ খালেদা জিয়া চালাবে। কিন্তু এবার আর হিসাব ঠিক হলো না। দেশ খালেদা জিয়ার হুকুমে চলছে না

আওয়ামী লীগকে নির্মূল করতে হবে। সেজন্য রাসেলকেও হত্যা করা হলো। কিন্তু রয়ে গেলেন, শেখ হাসিনা ও শেখ রেহেনা। অত:পর পাগলা আদমী শেখ হাসিনাকে পথের কাঁটা মনে করলো। তারা মনে করলো শেখ হাসিনাকে শেষ করলেই রাস্তা পরিস্কার। পাগলা চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। এখন শেখ হাসিনার পরেও আছেন অনেক অনেক জন। তথাপি পাগলের মনে বোধ মানে না। এরে কামড়ায় তো ওরে কামড়ায়। এভাবেই চলছে পাগলের কান্ড।

গণতন্ত্রে বিশ্বাস থাকলে পঁচাত্তরের হত্যাকান্ডের দরকার ছিল না। আওয়ামী লীগকে সরিয়ে নিরপেক্ষ নির্বাচন করলেই হতো। তাতে আওয়ামী লীগ জিতলে তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিলেই হতো দেশ প্রেম। পাকিস্তান আওয়ামী লীগের হাতে ক্ষমতা ছেড়ে দিলে সেটা হতো দেশ প্রেম। কিন্তু তা’ না করে তারা হানাদার হলো। পাগলা আদমী হানাদারের পক্ষ নিলো। পাগলা বলল, স্বাধীন হলে দেশ নাকি ভারত নিয়ে নিবে। সেই পাগলা এখন খালেদা জিয়ার সাথে আছে। সেজন্য তারা বলে দিল দশ তারিখের পর দেশ খালেদা জিয়া চালাবে।

আমরা মনে করেছি পাগলা বুঝি তলে তলে সব গোঁছগাঁছ করেই খালেদার ক্ষমতা লাভের কথা বলেছে। এখন দেখি পাগলা দাঁত কেলিয়ে হাঁসছে আর বলছে সরকার ভয় পাইছে। সরকারকে ভয় দেখালে জাতির কোন উপকারে লাগে? প্রধানমন্ত্রী বললেন, মারতে আসলে হাত ভেঙ্গে দিবেন। সুতরাং সরকার ভয় পায় নাই।

পাগলার কাজ ঘোলা পানিতে মাছ শিকার। অতীতে তারা এমন বহু মাছ শিকার করেছে। জনগণ সাবধান না হলে তারা ভবিষ্যতেও ঘোলা পানিতে মাছ শিকার করবে। তবে এখন মনে হয় জনগণের গুজবে কান দেওয়ার মাত্রা কমেছে। এটা শূণ্যের কোটায় পৌঁছা দরকার। নতুবা জাতির উন্নয়নে এটা বাধা হয়ে থাকবে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২১
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×