somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘জয় বাংলা’ শ্লোগানে কিছু সংখ্যক রাজনৈতিক দলের কি সমস্যা?

১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




‘জয় বাংলা’ বাংলাদেশের মুক্তিযুদ্ধের শ্লোগান। এটা বাংলাদেশের মুক্তিযোদ্ধাগণের শ্লোগান। যারা ‘জয় বাংলা’ বলে না তাদের শ্লোগান ছিল ‘পাকিস্তান জিন্দাবাদ’। মুক্তিযুদ্ধকে যারা গন্ডোগোল বলে, তাদের দৃষ্টিতে গন্ডোগোলে এখানে পাকিস্তান মৃত্যু বরণ করায় এখানে এখন আর ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলার সুযোগ নেই। কারণ মুর্দাকে হাজার বার জিন্দাবাদ বললেও মুর্দা আর জিন্দা হবে না। আর গন্ডোগোলে যেহেতু পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে সেহেতু এখন থেকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ এর বদলে এখানে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলতে হবে।

‘জয় বাংলা’ শ্লোগান বিরোধীদের অনেকে মুক্তিযুদ্ধকে চুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাকে চুক্তিযোদ্ধা বলে। সুতরাং তাদের পক্ষে ‘জয় বাংলা’ শ্লোগান বলা সম্ভব নয়। তাদের একজনের মাথায় নাকি পেরেক ঢুকিয়ে শহীদ করার সময়ও সে ‘জয় বাংলা’ শ্লোগান বলে নাই। তাদের দলে কিছু মুক্তিযোদ্ধা কাকের লেজে ময়ূর পুচ্ছের মত কাকের শোভা বর্ধন করছে। এদিকে কিছু সহজ-সরল নাগরিক সেই সব দলকে মুক্তিযোদ্ধাদের দল মনে করে ভুল করছে।

তাহলে মুক্তিযোদ্ধাগণ সেই সব দলে কেন আছেন? তাঁদের দিলে দেশ প্রেমের সাথে আত্মপ্রেম ছিল। আত্মপ্রেমের স্বার্থ হাসিলে তারা সেই সব দলে আছে। আর স্বার্থ হাসিল করতে গিয়ে তারা তাদের প্রিয় শ্লোগান ‘জয় বাংলা’ ছেড়ে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলছে।

বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষনের শেষ কথা ছিল ‘জয় বাংলা’। সেই ভাষনেই তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে ছিলেন। তারপর তিনি ক্ষমতার অপেক্ষায় ছিলেন। ক্ষমতা হাতে পেলে তিনি জাতীয় সংসদের মাধ্যমে সাংবিধানিক ভাবেই বাংলাদেশ স্বাধীন করতে পারতেন। কিন্তু পাকিস্তান সেই সহজ পথে না হেঁটে যুদ্ধের পথ বেছে নেয়। যুদ্ধে পরাজিত হয়ে তাদের আত্ম সমর্পনের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীন বাংলাদেশ যখন আবার আত্মনির্ভর শীল হওয়ার যুদ্ধে অবতীর্ণ হয় তখন স্বাধীণতা বিরোধীরা আবার সক্রিয় হয়। বাংলাদেশে কোন সমস্যা হলেই তারা বলতে থাকে পাকিস্তান থাকাই ভালো ছিল। কিন্তু পাকিস্তান এখন অতীত। বর্তমানে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সংগ্রামই প্রকৃত সংগ্রাম। আর সেই সংগ্রামের শ্লোগান হলো ‘জয় বাংলা’। যারা এ শ্লোগান মানে না তারা বাংলাদেশকেও মানে না।

পুজার বেদীতে সিজদা করা হয় বলে আল্লাহকে সিজদা করা যাবে না ঘটনা এমন নয়। অনুরূপ পুজারী জয় শব্দ বলে বিধায় নামাজী জয় শব্দ বলতে পারবে না এটাও কোন কথা নয়। এটা বাংলা ভাষার একটি শব্দ যার বিপরীত শব্দ পরাজয়। জয় যে বলতে চায় না সে দিব্যি পরাজয় বলে। পরাজয় বলতে তার সমস্যা না হলে জয় বলাতে তার সমস্যা কেন হবে? তার তো মূল সমস্যা জয় শব্দ মুক্তিযুদ্ধের সাথে জড়িত। সেজন্য এ শব্দ তার সহ্য হয় না। আর সেজন্য সে এ শব্দ ঘৃণা করে। আর এ ক্ষেত্রে সে ইসলামকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। যদিও তার ধারণার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৬
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×