somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত বাংলাদেশের দুষ্ট লোকেরা চায় ভারত বাংলাদেশ যুদ্ধ হোক

১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




‘এপার বাংলা ওপার বাংলা- এক হও সোনার বাংলা’ এটা যাদের প্রিয় শ্লোগান তারা ভারত বাংলাদেশ যুদ্ধ কামনা করে। কারণ যুদ্ধ ছাড়া এপার বাংলা ওপার বাংলা এক হতে পারবে না। এখন এক পক্ষ চায় এপার বাংলা ওপারের সাথে যুক্ত হয়ে ভারতের অংশ হোক, অন্য পক্ষ চায় এপার বাংলা ওপারের সাথে যুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হোক। কারো কারো বাসনা ১৭৫৭ সালের বাংলা বিহার উড়িষ্যা নামক স্বাধীন রাষ্ট্র আবার ফিরে আসুক। কেউ তো এর সাথে আসাম ও ত্রিপুরা যোগ করতে চায়। বৃটিশ বঙ্গ ভঙ্গ করার পর অনেকে বঙ্গ ভঙ্গ রোধ আন্দোলন করে ছিল। আর আমরা চাই শুধুই আমাদের বাংলাদেশ। সেজন্য আমরা ভারতের সাথে কোন যুদ্ধ কামনা করি না। আর সেজন্য আমরা ভারতের সাথে মিত্রতা কামনা করি।

প্রতিবেশীদের সাথে বাদানুবাদ হয়েই থাকে সেজন্য প্রতিবেশীকে শত্রু ভাবতে হয় না। কথায় বলে পড়শী বৈরী তো পরানে মরি। ইউক্রেন এখন সেটা বুঝতে পারছে। দূরের বন্ধুরা ইউক্রেনের জন্য অন্তঃপ্রাণ হয়ে অজগরের গ্রাস থেকে এখনো ইউক্রেনকে মুক্ত করতে পারেনি।আর তাতে ইউক্রেনের জনদূর্ভোগ চলমান রয়েছে। এযুদ্ধে ইউক্রেন ক্রিমিয়া ফেরত পেলে তা’ তাদের ক্ষতে প্রলেপ হবে। ভারত বাংলাদেশ আক্রমণ করলে অবশেষে দুই বাংলা একত্র হয়ে স্বাধীন বাংলাদেশ বজায় থাকলে বিষয়টা মন্দ হবে না। কিন্তু তারআগে জন দূর্ভোগের কি হবে? আর আনবিক শক্তিধর ভারতের সাথে বাংলাদেশ চট করে জয়ী হয়ে যাবে ঘটনাতো এমন নয়। সুতরাং ভারতের সাথে যুদ্ধ নয় শান্তি চাই। আর তাদের সাথে সৃষ্ট সমস্যার আলোচনার মাধ্যমে সমাধান চাই।

আমাদের দেশটা ছোট হলেও সিঙ্গাপুরের চেয়ে বড়। তারা উন্নত রাষ্ট্র হতে পারলে আমরা কেন উন্নত রাষ্ট্র হতে পারব না? আমাদের উন্নতিতে ভারতের সাথে আমাদের মিত্রতা দরকার। তাতে করে আমরা নেপাল ও ভুটানের সাথে সহজে বানিজ্য করতে পারব। আর ভারতের সাথে আলোচনার মাধ্যমে আমাদের সিট মহল সমস্যার সমাধান হয়েছে। অন্য সমস্যার সমাধানেও আমরা তাদের সাথে আলোচনা চালিয়ে যাব।

পাকিস্তানের শুরু করা যুদ্ধে ভারত আমাদের পাশে থাকায় আমরা উপকৃত হয়েছি। মায়ানমার যুদ্ধ শুরু করলে ভারত আমাদের সাথে থাকলে আমরা তাদের দ্বারা উপকৃত হতে পারব। যে কোন দেশের জন্য প্রতিবেশি ভালো বন্ধু উপকারী। তারা আমদেরকে জলে ভাসায়, জল বন্ধ করে শুকায় এতে আমরা ক্ষুব্ধ। তো এটা তারা তাদের স্বার্থে করে। এ সমস্যা সমাধানে আলোচনা চলছে। এরজন্য রেগে গেলে তো হবে না। কথায় বলে রেগে গেলেন তো হেরে গেলেন। ঘটনা যাই হোক এরজন্য যুদ্ধ কামনা করা যায় না। কারণ ভারতের সাথে একটা যুদ্ধ হলে এর ক্ষতি আমরা একশত বছরেও কাটিয়ে উঠতে পারব না। পাকিস্তনের সাথে আমরা যুদ্ধ শুরু করিনি। পাকিস্তানের শুরু করা যুদ্ধ আমরা সমাপ্ত করেছি। তার ক্ষত সারতে আমাদের বহু বছর চলে গেছে। এমন ক্ষত আমরা আর চাই না। এ বিষয়টি সকল নাগরিকের বিবেচনায় থাকা উচিৎ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৯
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



"ফিল সিমন্স একটি নাম একটি ইতিহাস"

একটা সময় ছিল, যখন বাংলাদেশ ক্রিকেটে "কোচ" শব্দটা মানেই ছিল ঝড়!

রাসেল ডোমিঙ্গো, হাথুরুসিংহে-
Phil Simmons (2024–present)
Chandika Hathurusingha (2014–2017, 2023–2024)
Russell Domingo (2019–2022)
Steve Rhodes... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×