somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের জন্য এখন মহাপ্রকল্প হলো লুটেরা দমন প্রকল্প

১৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বঙ্গবন্ধু যে চোরের খনির জন্য আতংকিত ছিলেন সেই চোরের খনির জন্য এখন জাতি আতংকিত। এরা মজুতদারী করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, দেশের বৈদেশিক মুদ্রা বিদেশে নিয়ে যায়, ব্যাংকের টাকা লুটপাট করে ব্যাংকগুলোকে দেওলিয়া বানানোর চক্রান্ত করছে। সুতরাং সরকারের জন্য এখন মেঘাপ্রকল্প হলো এদের হাত থেকে দেশ ও জাতিকে সুরক্ষা প্রদান। এ প্রকল্পে সরকার সফল হতে না পারলে সরকারের বিরুদ্ধে জনগণ মোচড় দিতে পারে। জনগণ এখন কিছু বলছে না এরমানে জনগণ সরকারকে সময় দিচ্ছে। এরপর জনগণের ধৈর্যে্র বাঁধ ভেঙ্গে গেলে সরকারের বিরুদ্ধে জনস্রোত সৃষ্টি হলে সে স্রোতে সরকার ভেসে যাবে।

জনগণ ঘরে থাকলে সরকার ক্ষমতায় থাকবে। জনগণ ঘরছেড়ে বেরিয়ে আসলে সরকারকে বিদায় নিতে হবে। শ্রীলংকায় কিছু দিন আগে এমন ঘটনা ঘটেছে। সরকার বলছে একদা বিএনপির বিরুদ্ধে এমন ঘটনা ঘটেছে। তো কথা হলো যে ঘটনা বিএনপির বিরুদ্ধে ঘটেছে সে ঘটনা সরকারের বিরুদ্ধেও ঘটতে পারে। সরকার কি বুঝাতে চায় তাদের বিরুদ্ধে এমন ঘটনা ঘটা নাজায়েজ নাকি? বাস্তব সত্য হলো জনজাগরণ কারো ক্ষেত্রে না জায়েজ নয়। সেজন্য সময় থাকতে সাধন করতে হবে। সময় গেলে সাধন হবে না। তখন দৌড়ের উপর থাকতে হবে। জাতির সেবা করে দৌড়ের উপর থাকা দুঃখ জনক। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের ক্ষেত্রে এমন ঘটনা ঘটুক কোন দেশপ্রেমিকের এটা কাম্য নয়। দেশ-প্রেমিক জনতা মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের শুধু সাফল্যই দেখতে চায়। দেশ-প্রেমিক জনতা মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের অক্ষমতা দেখতে পেলে তাদেরকে ক্ষমতা থেকে বিদায় করতে দু’বার ভাববে না। কারণ দেশ প্রেম অহেতুক কারো প্রেম নয়। জনতার প্রেম-ভালোবাসা পেতে হলে দেশ ও জনতার জন্য কাজ করতে হবে।

বঙ্গবন্ধুর ভালোবাসা আওয়ামী লীগের একুশ বছর ক্ষমতা থেকে নির্বাসন ঠেঁকাতে পারেনি। জিয়ার ভালোবাসার পরেও বিএনপির ষোল বছরের নির্বাসন চলছে।জাতীয়পার্টি তো মনে হয় বত্রিশ বছরের নির্বাসনের পর এখন বিলুপ্তির পথে রয়েছে। সুতরাং অন্যের জনপ্রিয়তা ভেজে খাওয়ার বদলে রাজনৈতিক দল সমূহের নিজস্ব গুণ দেখানোর সময় এখন।

একটা টিভি চ্যানেলের নাম দেখলাম ‘এখন’। হ্যাঁ এখন সরকার দেখাবে তারা জাতির জন্য ঠিক কি করতে পারে। আর বিরোধী দল সমূহ বলবে তারা এখন জাতির জন্য কি করতে পারবে। ‘লুটেরা দমন প্রকল্প’ এর পিপি উপস্থাপন করুক বিএনপি। পিপি পছন্দ হলে হয়ত জনগণের একটা অংশ বিএনপির পক্ষে যাবে। আর সকারের কাজ শুধুই লুটেরা দমন প্রকল্পের সফল বাস্তবায়ন। সরকার এ প্রকল্প বাস্তবায়নে অক্ষম হলে জনগণ এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব বিএনপিকে দিলেও দিতে পারে। আর তেমন সময় যদি হয় তাহলে জনগণ বিএনপির পক্ষে এবং সরকারের বিপক্ষে ঘর ছেড়ে বেরিয়ে আসবে। তখন এত্ত বিপুল সংখ্যক জনগণকে সামাল দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না। কথাটা যেন সরকারের মনে থাকে।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫২
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×