somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শূন্যের পোষ্টে বছর শেষ, ভূতের পোষ্টে বছর শুরু

০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বছর শেষ এবং শুরুর বিষয়ে খেয়াল রাখছিলাম। অতঃপর যা দেখলাম সেটা হলো, শূন্যের পোষ্ট দিয়ে বছরটা শেষ হয়ে গেল। যদিও বছরটি মোটেও চিন্তা শূন্য ছিল না। হঠাৎ করে বিএনপি বলে বসলো সাবেক প্রধানমন্ত্রী দেশ চালাবেন, নগদ প্রধানমন্ত্রী দেশ চালাবেন না। তাতে আতংকিত সরকারী দল পাহারা বসালো। এমন পরিস্থিতির কারণে জাতির মাঝে ক’দিন টান টান উত্তেজনা বিরাজ করছিল। অবশেষে কোন ঘটনা ছাড়াই শূন্য সারমর্মে বছরটা শেষ হলো।


বছর শেষ হতে না হতেই গেঁয়ো ভূতের শুভেচ্ছার পোষ্ট দিয়ে নতুন বছর শুরু হলো। আর এটা মহাজাগতিক চিন্তার মহাচিন্তার কারণ হলো। কে জানে কোন ভৌতিক কান্ড এবছর ঘটে? মহাউৎসাহে সরকার বিরোধীরা যুগপৎ আন্দোলন শুরু করেছে। সরকারী দলও সতর্ক পাহারায় রয়েছে যেন ক্ষমতার লাল ঘোড়াটা কেউ আবার লুট করে না নিয়ে যেতে পারে। পঁচাত্তরে এমন ঘটেছে। আচমকা ক্ষমতার পট পরিবর্তন হয়ে গেল। তারপর আবার সেসময়ের সরকারী দল একুশ বছর পরে ক্ষমতা পেল। এখন তের বছর তাদের ক্ষমতা চলমান রয়েছে। আবার ক্ষমতার পট পরিবর্তন হলে এরা আবার কবে ক্ষমতা ফিরে পায় বলা মুশকিল। সেজন্যই তারা রাজপথ পাহারায় আছে।


এদেশে ক্ষমতার পট পরিবর্তন হলে নতুন ক্ষমতা ধরেরা দেশের সব কিছু পাল্টে ফেলতে চায়। তবে তারা আর যাই হোক জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে না। সেজন্যই জনগণের কেউ কেউ ক্ষমতার পটটরিবর্তন চায় না। অবশ্য ক্ষমতার পটপরিবর্তনে ক্ষমতাসীনদের ভাগ্যের যথেষ্ট পরিবর্তন হয়। সেজন্য তারা যেকোন মূল্যে ক্ষমতা আঁকড়ে ধরে পড়ে থাকতে চায়। তারা কোনভাবেই ক্ষমতা ছাড়তে চায় না। একদল ক্ষমতা ছাড়তে চায় না, অন্যদল ক্ষমতা কেড়ে নিতে চায়। এ নিয়ে চলে মল্লযুদ্ধ।

আমরা সুবোধ জাতি, অবোধ জনগণ। অভাব আমাদের সবচেয়ে বড় ধন। জাতীয় কবি বলেছেন, নাই নাই নাই। রাজনীতির ক্ষেত্রে আমাদের কোন দলের কোন বিবেক-বোধ নাই। কে কারে মেরে খাবে এ চিন্তা খুব। লুট-পাটে মহাপটু লুটেরাদের সব। সামনে সুদিন হবে নেই তার আশা। সবসুখ কেড়ে নেয় চিন্তা সর্বনাশা।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ৭:১৮
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×