somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থনীতিতে লালবাতি জ্বললে সরকারের অমঙ্গল হবে

১৪ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশে রেমিটেন্স বেশী আসছে নাকি দেশথেকে বেশী বৈদেশিক মূদ্রা পাচার হচ্ছে সেই হিসাব সরকারকে রাখতে হবে। মেঘাপ্রকল্পে টাকা ঢেলে খাবর কিনার টাকা না থাকায় দূর্ভিক্ষ হলে জনগণ সরকারকে দোষারফ করবে। কারণ জনগণ সবার আগে খাবার খেয়ে বেঁচে থাকতে চায়। জনগণ না খেয়ে মরলে তারা উন্নয়ন দিয়ে কি করবে? কে যেন বলে ছিল, ভাতদে হারামজাদা, না হয় মানচিত্র চাবায়ে খাব। জনগণ না খেয়ে মরলে চেতনার জারিগান দিয়ে জনরোষ থামিয়ে রাখা যাবে না। সুতরাং সরকারকে যা করার সময় থাকতে করতে হবে। সময় গেলে সাধন হবে না। ব্যাংকে লালবাতি জ্বললে পাবলিকের মাথা গরম হবে। তখন, আমি কি অর্থনীতি পড়েছি নাকি, অর্থনীতিতে লালবাতি জ্বললে আমি কি করব বললে হবে না। তখন জনগণ বলবে, এটাই যদি না পারবি তবে ক্ষমতা নিলি কেন? তখন জনগণের কথার উত্তর কি হবে? সুতরাং ক্ষমতা যখন নিয়েছে তখন সরকারকে তার কাজ করতেই হবে। সরকারের অক্ষমতা জনগণ ক্ষমা করবে না। ৭৪ সালে জনগণকে বলতে শুনেছি, শেখ মুজিব ভাষন দেয়, ভাত দেয় না। অতঃপর একুশ বছর ছিল আওয়ামী লীগের জন্য ক্ষমতা না পাওয়ার ইতিহাস। আবার আওয়ামী লীগ ক্ষমতা আমলে আরেকটা দূর্ভিক্ষের মধ্যে জাতি পড়লে আওয়ামী লীগ কত বছরের জন্য ক্ষমতা হারায়, আল্লাহ মালুম।

রাজনীতি অক্ষমদেরকে ক্ষমা করে না। রাজনীতির নীতি হলো বীরদেরকে মান্য করা। বাংলাদেশের ৫১ বছরের ৩৩ বছর মেলিটারী ও তাদের পরিবারের শাসন চলেছে এবং আওয়ামী লীগের শাসন চলেছে ১৮ বছর। বহু দলের অন্যরা ছিল ছাগলের তিন নম্বর বাচ্চা। বাকশালের পর আওয়ামী লীগ একাধারে ২১ বছর ক্ষমতা থেকে দূরে ছিল। সুতরাং বাকশাল আওয়ামী লীগের জন্য লাভ জনক হয় নাই। বহু দলকে সাথে নিয়ে মহাজোট করে আওয়ামী লীগ লাভবান হয়েছে।সুতরাং এদেশে ছাগলের তিন নম্বর বাচ্চাদেরকেও সমিহ করতে হবে। ছাগলেরা সর্বভূক প্রাণী। তাদেরকে যা দিবেন তাই খাবে। সুতরাং যা পারেন দেন, তবু তাদেরকে সাথে রাখেন। তথাপি বিদেশীরা বুঝবে একদলীয় শাসন অন্তত হচ্ছে না।

একজন তন্ত্র খুব একটা ভালো তন্ত্র নয়। কথায় বলে দশেমিলি করি কাজ হারি জিতি নাহি লাজ। বাংলা প্রবাদগুলো রাজনীতি বীদদের নিকট এসে মুখ থুবড়ে পড়ে কেন বুঝতে পারি না। অনেক দেখেছি যারা রাজনীতি করে তারা পড়া লেখা করে না। সেজন্য এদের কাজ প্রবাদের সাথে মিলে না। এরা তো প্রবাদ পড়েনি তার সাথে তাদের কাজ মিলবে কেমন করে? সেজন্য এরা একএকি কাজ করে আর দোষারফে পড়ে। এক জনের জ্ঞান যত বেশী হোক তা অনেকের সম্মিলিত জ্ঞান থেকে কম। সেজন্য একজনকে অনেকের জ্ঞানকে মূল্যায়ন করতে হয়। মূল্যায়ন না করায় এদেশে জ্ঞানীগণ কথা বলা ছেড়ে দিয়েছে। মূল্যায়ন করলে জ্ঞানীগণ কথা বলবেন এবং তাতে জাতি উপকৃত হবে। সব কটি জানালা খুলে দাও না। আবদ্ধ থেকো না। বায়ূ দোষণ ঘটবে। তাতে জাতি মারা পড়বে। জাতি মরতে থাকলে তারা সরকারকে ভালোবাসবে না। বুঝলে বুঝ পাতা আর না বুঝলে ত্যাজপাতা। ত্যাজপাতা হইলে পাবলিক রাইন্দা ফালায়ে দিবে কানইন্দা কুল পাবা না।অল্পস্বল্প গল্প করে বেশী বেশী কাজ করতে হবে। তাহলেই সবার মঙ্গল।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৭
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×