somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোহাম্মদ (সা.), আল্লাহ ও কোরআনের কথা অস্বীকার করব কোন কারণে?

০৭ ই এপ্রিল, ২০২৩ ভোর ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মোহাম্মদ (সা.) বললেন, কোরআন আল্লাহর বাণী। কতিপয় বলল, কোরআন মোহাম্মদ (সা.) ও কতিপয় মিলে রচনা করেছে। আমি তাদেরকে বললাম, তোমরা এবং কতিপয় মিলে এমন কিতাব রচনা কর। তারা বলল, একজনের কিতাব অন্য জনের কিতাবের মত হয় না। আমি বললাম, সেটা লাগবে না। তোমরা শুধু এমন কিতাব রচনা করে বলবা এটা আল্লাহর কিতাব তাতেই চলবে। আমি দেখব তাতে কোন অসংগতি আছে কি না? কারণ আল্লাহ বলেছেন, তাঁর কিতাবে অসংগতি থাকে না। কেউ কেউ কোরআনে অসংগতি বের করে বলতে চেয়েছে, এটা মোহাম্মদ (সা.) ও কতিপয় মিলে রচনা করেছে। পরে দেখা গেছে তারা যেটাকে অসংগতি বলেছে সেটা আসলে অসংগতি নয়। সুতরাং আমি মোহাম্মদের (সা.)কথায় বিশ্বাস করলাম যে কোরআন আল্লাহর বাণী। রমজানে আমি এর সাতাশ পারা পাঠ শেষ করেছি। তাতে আমার সুদৃঢ় বিশ্বাস হয়েছে যে কোরআন আল্লাহর বাণী। আর যারা কোরআনকে আল্লাহর বাণী নয় বলে তাদের বিষয়ে আমার সুদৃঢ় বিশ্বাস হয়েছে যে তারা আসলে মিথ্যাবাদী।

আল্লাহ বলেছেন, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। কতিপয় বলছে, সবকিছু এমনি এমনি হয়েছে। তাহলে আল্লাহ এমনি এমনি হয়ে সব কিছু সৃষ্টি করলে সমস্যা কি? সব কিছু এমনি এমনি হলে সমস্যা নাই শুধু আল্লাহ এমনি এমনি হতেই কি শুধু সমস্যা? সুতরাং আল্লাহর কথা অস্বীকার করার সংগত কোন কারণ নাই।

কোরআনে বালা আছে তাতে কোন ভুল নাই। তো কোরআনে কে কোন ভুলটা খুঁজে পেয়েছে? দেড় হাজার বছর ধরে কোরআনে তন্ন তন্ন করে ভুল খোঁজা হলো। কিন্তু কোন ভুল পাওয়া গেলো না। তাহলে আর কোরআনের কোন কথা অস্বীকার করব কোন কারণে?

সেই কোরআনে বলা আছে হাসরে আল্লাহর অবাধ্য লোকদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন মোহাম্মদ (সা.), আল্লাহ ও কোরআন বিরোধী কথা কোন কাজে লাগবে? কতিপয় বলছে মোহাম্মদ (সা.), আল্লাহ ও কোরআন অস্বীকার করতে তাদেরকে বহু কষ্ট করতে হয়েছে। তাদের এ কষ্টের দাম আল্লাহ দিবেন। তিনি তাদের চিরস্থায়ী কষ্টের ব্যবস্থা করবেন। তাদের কষ্ট কোন দিন লাঘব হবে না। তাদের কষ্ট চিরকাল বাড়তেই থাকবে। কেউ বিশ্বাস করুক অথবা না করুক ঘটনা এটাই ঘটবে। সুতরাং সময় থাকতে সবাইকে চিন্তা করতে হবে তারা আসলে কি করবে? সময় গেলে সাধন হবে না।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৩ ভোর ৫:২৫
১৬টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×