somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকাকে মোকাবেলা করার সক্ষমতা সরকারের আছে কি?

০৯ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একাত্তরে আমেরিকাকে মোকাবেলা করা গেছে ভারতকে সাথে নিয়ে। পাকিস্তান থেকে দেশ আলাদা করে দিয়ে ভারত তার দায় সেরেছে। পঁচাত্তরের পর আমেরিকার বন্ধুদের তাড়াতে ভারত আসেনি। অনেক কাঠ খড় পুড়িয়ে আবার ক্ষমতার নাগাল পেয়েছিল আওয়ামী লীগ। এখন আবার তাদের সামনে আমেরিকা। ভারত কি এবার আসবে আমিরিকা সামলাতে সরকারকে সহায়তা করতে? ভারতকে মনে হচ্ছে আমেরিকার সামনে সরকারকে একা ছেড়ে দিতে। সরকারের হাল ছাড়ার আভাস তো পাওয়া যাচ্ছে। তথাপি তারা আমেরিকা জয়ের চিন্তাও করছে বলে মনে হয়। একাজে কে আসবে তাদের সাথে? রাশিয়া ইউক্রেনে ব্যস্ত। আর জনগণ? দ্রব্য মূল্যের চাপে তারা কুকুরের মত জিহবা বের করে হাঁপাচ্ছে।সরকার পক্ষে তারা ঝাঁপিয়ে পড়বে বলে মনে হয় না।

আমেরিকা যদি সিদ্ধান্ত গ্রহণ করে তারা নিরপেক্ষ নির্বাচন করিয়েই ছাড়বে, তাহলে হয়ত তারা সরকারকে এ বিষয়ে বাধ্য করতে পারে। বিএনপি আওয়ামী লীগের সহজ প্রতিপক্ষ হলেও আমেরিকা তাদের সহজ প্রতিপক্ষ নয়। কোন কোন ক্ষেত্রে আমেরিকা হারলেও তারা সব সময় হারে না। যেখানে দেশের একটা পক্ষ আমেরিকার সাথে আছে সেখানে আমেরিকার হারার কারণ দেখি না। সুতরাং আমেরিকা+দেশীয় একপক্ষ > সরকার বলে মনে হয়। সংগত কারণে এবার সরকারের আমেরিকা মোকাবেলায় জয়ী হওয়ার আশা নিতান্তই কম। আমার নিকট প্রতিবেশী ছাত্রদল নেতার ঘটক হওয়ায় আমি মানে মানে তাকে জামাই বানিয়ে নিয়েছি। কারণ বাধ্য হয়ে মেয়ে বিয়ে দেওয়ার চেয়ে মানে মানে মেয়ে বিয়ে দেওয়া ভালো। জামাই বাবাজী এখন কত সুন্দর করে বাবা ডাকে। বাধ্য হয়ে মেয়ে বিয়ে দিলে হয়ত এমন মধুর সম্বোধন শুনা যেত না। সরকার তাদের কাজ মানে মানে করবে না বাধ্য হয়ে করবে সেটা সরকার জানে। কেউ যদি বুঝে তাকে কোন কাজ বাধ্য হয়েই করতে হবে তবে তাকে মানে মানে সেই কাজ করে ফেলা ভালো।

আমেরিকা অন্যদেশে গিয়ে যুদ্ধও করে। আর অন্যদেশের ষড়যন্ত্রে যুক্ত হওয়া তাদের চিরাচরিত অভ্যাস। বিশ্ব মোড়ল হিসাবে বজায় থাকার জন্য তারা অন্যদেশের ষড়যন্ত্রে যুক্ত হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও তারা স্পষ্টভাবে যুক্ত আছে। তারা হেরে গেলেই হারিয়ে যায় না, বরং তারা বার বার ফিরে আসে। আমার জামাই বাবাজীকে এবার বেশ খুশী খুশী মনে হলো। সে বলল, দেখবেন বাবা এবার কিছু একটা হবে। আমি আবার খালি চোখে স্পষ্ট দেখতে পাই না। আমাকে চশমা দিয়ে দেখতে হয়। দেখার মত কিছু হলে না হয় চশমা পরে দেখে নেব।

আমেরিকা বলেছে, তারা সেন্টমার্টিন চায়নি। হয়ত সেটা লবিস্ট চেয়েছে। আর এভাবে তারা একটা দেশের সরকার প্রধানকে ভুয়া কথার লোক বানিয়ে দিলো। এমনটাই হলো আমেরিকার নমুনা।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৫৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

রুপান্তর

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০৭


কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

×