somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপির দলছুট ভোট সম্ভবত বিএনপিতে ফিরে এসেছে

০২ রা আগস্ট, ২০২৩ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বিএনপির সমাবেশ দেখে মনে হচ্ছে বিএনপির দলছুট ভোট আবার বিএনপিতে ফিরে এসেছে। সেই সাথে নতুন ভোটাররা বিএনপিতে যোগ হলে বিএনপি এখন দেশের সবচেয়ে বড় দল। নিরপেক্ষ ভোটে তারা ক্ষমতায় এলে জাহাঙ্গিরের মায়ের মত তারেকের কেউ প্রধানমন্ত্রী হবে কিন্তু দেশ চালাবে তারেক। বিএনপি ক্ষমতা পেলে কে প্রধানমন্ত্রী হবে সেটা অনেকের প্রশ্ন। এ প্রশ্নের উত্তর গাজীপুরের জাহাঙ্গীরের মায়ের নিকট থেকে পাওয়া গেছে।

প্রধানমন্ত্রী ইচ্ছা করলে খুব সহজেই নিরপেক্ষ ভোট হবে।তাতে বিএনপি জিতবেই এমন নিশ্চয়তা নাই। তবে বিএনপির সাবেক সব ভোট বিএনপিতে ফিরে এসে থাকলে এবং নতুন ভোটাররা অভিমানে বিএনপিকে ভোট দিলে বিএনপি জিততেই পারে। কারণ এর আগেও তারা নিরপেক্ষ নির্বাচনে দু’বার জিতেছিলো।

প্রধানমন্ত্রীর নিরপেক্ষ ভোট করার বিবিধ কারণ থাকতে পারে। কারণ আঠার সালের মত নির্বাচন করার ইচ্ছা এবার প্রধানমন্ত্রীর নাও হতে পারে। কারণ এবার রাতেও দেশী-বিদেশী একগাঁদা চোখ জেগে থাকবে। আর চৌদ্দ সালের মত নির্বাচনে সরকার গঠন করলে তালেবানের মত বিদেশীরা সে সরকারকে স্বীকৃতি দিবে কিনা সন্দেহ আছে। এমতাবস্থায় বিশাল ঋণের বোঝা নিয়ে সরকার দেশ চালাতে পারবে কি? ইত্যাকার বিবিধ হিসাব মিলিয়ে প্রধানমন্ত্রী নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করলেও করতে পারেন।

বিরোধী আন্দোলনে সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য হলে ভোটের চিত্র পাল্টে যেতে পারে। এখন দেখার বিষয় সরকার কি করে আর বিরোধী দল কি করে। এবারের অবস্থা ঠিক আগের মত মনে হচ্ছে না।প্রশাসনও মনে হচ্ছে এখন আর একতরফা নেই। তাদের মতও ঘুরতে শুরু করেছে। লোকজন আমাকে ঠিক বুঝতে পারে না। তবে দু’পক্ষই আমার নিকট তাদের মতামত তুলে ধরে। তাতে সরকার পক্ষের আত্মবিশ্বাসে চিড় ধরেছে বলেই আমার মনে হয়। আর রাজনীতি এমন একটা জিনিস যে হঠাৎ করে এর মোড় ঘুরে যায়।

উভয় পক্ষে ওভার কনফিডেন্ট লোক আছে। সেটা ইমোশান। বাস্তব অবস্থা এবার কিছুটা ভিন্ন বলেই মনে হয়। কে ক্ষমতায় যাচ্ছে এটা এখন অনেকের প্রশ্ন নয়। তাদের ইচ্ছা তারা ভোট দিতে চায়। তো তারা ভোট দিতে পারলে কোথায় ভোট দিবে সেটা তারাই জানে। মানুষের মনের কথা নিয়ে ওভার কনফিডেন্ট মন্তব্য না করাই ভালো।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২৩ রাত ১১:৪০
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×