somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে শক্তিশালীগণের তন্ত্রের নাম গণতন্ত্র

০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হিরোকান্ড এবং নুরুকান্ডে বোধগম্য বাংলাদেশে শক্তিশালী কারা? বাংলাদেশে এ শক্তিশালীগণের তন্ত্রের নাম গণতন্ত্র। এখানে দূর্বলগণের মতামত কোন ক্ষেত্রে বিবেচিত হয় না। পরিবার সমাজ রাষ্ট্র কোন ক্ষেত্রে দূর্বলগণের মতামত এদেশে বিবেচিত নয়।

শক্তিশালীগণ খাজনা তুলবে এবং দূর্বলগণ তাদেরকে খাজনা দিবে। ভরাপেট নাহি খাই তবু রাজকর দেওয়া চাই। ইত্যাকার নীতিকথা এখন বাস্তবায়িত।সোজা আঙ্গুলে ঘি না উঠায় শক্তিশালীগণ এখন আঙ্গুল বাঁকা করে সব ঘি উঠায়ে ফেলছেন। দূর্বলগণের জন্য কোন ঘি থাকছে না। তারা শক্তিশালীগণের ঘি খাওয়া দেখছে এবং মনে মনে ঘি খাওয়ার কল্পণা করে এমনি এমনি আঙ্গুল চুষছে।

দূর্বলগণ আল্লাহর নিকট বিচার দিচ্ছে। ওদিকে শক্তিশালীগণ আল্লাহ না থাকার নিশ্চয়তা দিচ্ছে। কারণ তারা বুঝতে পারছে আল্লাহ নামক কেউ থেকে থাকলে তিনি তাদের এভাবে খাওয়া বন্ধ করে দিতেন। নিরুপায় দূর্বলগণ বলছে তাদেরটা তারা পরকালে পাবে। শক্তিশালীগণ বলছে ওকে তোদেরটা তোরা পরকালে নিস, আমাদেরকে এখন শান্তিমত খেতে দে। গোলমাল করলে হয়ত উপরে, নয়ত জেলে অথবা হাসপাতালে যাবি।

ওদিকে একপক্ষ বলছে তারা পরিবারতন্ত্র চায় না।তারা কি চায় আর কি চায় না এটা কে হিসাব করে? শক্তিশালীগণ সেই তন্ত্র চান যেই তন্ত্রে তাঁরা শান্তিমত খেতে পারেন। তাদের শান্তিতে ব্যাঘাত সৃষ্টি করার নাম সন্ত্রাসবাদ। এদের ঠাঁই শক্তিশালীগণের নিকট নাই।

একদা জেনারেলরা ছিলেন শক্তিশালীতন্ত্রের ধারক ও বাহক। তাদেরকে হটিয়ে একদল লাঠিয়াল বাহিনী শক্তিশালীতন্ত্র দখল করেছে। তা’দেখে জেনারেলরা হতবাক অথবা বাকরুদ্ধ। এরা সেই বাহিনী যারা একাত্তরে পাক বাহিনীকে তাড়িয়ে ছিলো। এরা প্রথমে পাকিদের দোসরদেরকে খতম করেছে। তারা এবং তাদের মিত্ররা মিলে এখন সবকিছু দতারকি করছে। একদা জেনারেলরা তাদেরকে কাঁদিয়ে ছিলো। সেই শোক এখন শক্তিতে পরিণত। জেনারেলরা সেই শক্তির কাছে মাথানত করতে বাধ্য হয়েছে।

শোক যখন শক্তিতে পরিণত হয় তখন সেই শক্তি হয় অপ্রতিরোধ্য। সেটাই এখন দেখছে বাংলার মানুষ। আর সবি ভুল তারা শুধু ঠিক। এটা মানতেই হবে। না মেনে তাদের লাথি গুতা কে খাবে বলেন? নীতিকথা থাকুক পুস্তকে। পুস্তক থাকুক উঁই পোকার দখলে। শক্তিশালী তন্ত্রে শক্তিশালী গণ উন্নত হচ্ছেন। এটাকে বলতে হবে আমরা উন্নত হচ্ছি। নতুবা গালের দাঁত থাকবে না।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:৪০
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×