somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা সহজিকরণ করতে পারেন

০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ক্ষমতায় থাকা সহজীকরণে শুধু ইয়েস-নো ভোট হবে। সরকার আরো পাঁচ বছর ক্ষমতায় থাকবে কি থাকবে না এ বিষয়ে ইয়েস-নো ভোট হবে। জনগণ ইয়েছে ভোট দিবে, সরকার আরো পাঁচ বছর ক্ষমতায় থেকে উন্নয়ন অব্যাহত রাখবে। এরপর অন্য সব নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন দিবেন জনগণ ইয়েছে ভোট দিবেন তাঁর প্রার্থী জয়যুক্ত হবেন। অন্য লোককে ভোট দেওয়ার সুযোগ পেয়ে মাথামোটা ভোটার মানীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে ভোট না দিয়ে অনেক জায়গায় অন্য লোককে ভোট দিয়ে জয়যুক্ত করে, এটা জঘণ্যতম কাজ। জাতির জনকের কন্যার সাথে এ হেন আচরণ অশোভন।

ইয়েস-নো ভোটে নো জয়যুক্ত হলে পরবর্তী নির্বাচন নোতে যারা ভোট দিয়েছে তাদের প্রস্তবনা অনুযায়ী হবে। তবে বাংলাদেশে সাধারণত নো ভোট জয়যুক্ত হয় না। সুতরাং সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য ইয়েস-নো ভোট সবচেয়ে সহজ পদ্ধতি।

জামাইকে বললাম আন্দোলনের খবর কি? জামাই বলল, সরকারের পাছা থেকে গদি আলাদা করার জটিল অপারেশন চলছে। আমি বললাম, কতকাল ধরে এ অপারশন চলবে? জামাই বলল, জটিল অপারেশন বাবা! সময়তো একটু লাগবে। সেপ্টেম্বর নাগাদ কিছুটা সুসংবাদ পাওয়ার আশা করা যায়। আমি বললাম অপারেশন সাকসেস ফুল না হলে কি হবে? জামাই বলল, ডাক্তারের চামড়া থাকবে না। আর অপারেশন সাকসেস ফুল হলে কি হবে? -সরকারের পাছার চামড়া থাকবে না। এতো দেখছি আনাড়ী ডাক্তার? -সরকার দক্ষ ডাক্তার হতে দিলো কই, বাবা? তো উন্নয়নের জোয়ারে দেশ নাকি ভাসছে? -পাছা থেকে গদি অপারেশনের শিক্ষায় উন্নয়নের ছোঁয়া লাগেনি বাবা! বিষয়টা আসলেই খুব জটিল!

বিরোধী দল হিসাবে সরকার বিরোধীদের ডাকে সাড়া দেওয়া বিএনপির দায়িত্ব। সে দায়িত্ব পালন করে বিএনপি বাঁশি বাজিয়েছে। কিন্তু সরকার বিরোধীরা সে ডাকে সাড়া দেয় নাই। তাহলে আর বিএনপির কি দোষ? অথচ জনাব কাদের বলছেন, বিএনপি ক্ষমতার স্বাদ পাবে না। কেন বিএনপি কি ক্ষমতা চেয়েছে? তারা চেয়েছে ভোট। আপনারা তারা যেভাবে ভোট চেয়েছে সেভাবে ভোটের ব্যবস্থা করেন, তারপর দেখেন বিএনপি ক্ষমতার স্বাদ পায় নাকি।

প্রধানমন্ত্রী বলছেন, বিরোধীরা ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবে? সেটা ভাবার দায়িত্ব তো তাঁর নয়। সেটা না হয় বিরোধীরাই ভাবুক। কেউ একজন তো প্রধানমন্ত্রী হবেই। গদিতো আর খালি রাখা যাবে না। তাঁর কাছে তারা তাদের মত করে ভোট চেয়েছে তিনি সে ব্যবস্থা করলেই হয়ে গেলো।

হিরোকে নিয়ে এত চিৎপাত কেন? সে যেন ভোটে দাঁড়াতেই না পারে সে ব্যবস্থা করলেই তো হয়ে গেল। তাকে ভোটে দাঁড়ানোর সুযোগ দিয়ে সে ভোটে কেন দাঁড়ালো, এ প্রশ্ন কেন হবে? আর তাকে মারপিট কেন করা হবে? এটা কি মগের মুল্লুক নাকি? অবশ্য মগের মুল্লুকের লোকেরা আমাদেরকে যথেষ্ট পরিমাণ রহিঙ্গা উপহার দিয়েছে সেই সুবাদে আমাদের উপর মগের মুল্লুকের আছর পড়েছে।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৫৮
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×