
সজিব ওয়াজেদ জয় বলেছেন আগামী পনের বছর পর বিএনপি নামে কোন দল থাকবে না। কিন্তু পনের বছরে বিএনপির কতটা বিলুপ্ত করা গেছে? এখনো অনেককে বলতে শুনি বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজ নৈতিক দল। তো পনের বছরে যে দলকে সর্ববৃহৎ রাজ নৈতিক দলের আসন থেকেই নামানো যায়নি সে দলকে পনের বছরে কিভাবে বিলুপ্ত করা যাবে? আওয়ামী লীগ প্রথম জয় পেয়েছে মহাজোট করে। তাদের তারপরের জয় সমূহ নিয়ে অনেক কথা আছে।
অনেকে মনে করছে বিএনপির মেরুদন্ড ভেঙ্গে দেওয়া হয়েছে। তাহলে আর তাদের নিয়ে ভাবনা কিসের? অন্য দিকে বিএনপি বলছে নিরপেক্ষ নির্বাচন হলে সরকারী দল দশ সিটও পাবে না। যেমন গতবার তারা সাত সীট পেয়েছিলো।
বিএনপির বিলুপ্তির বিষয়ে আমার একটু সন্দেহ আছে। কারণ সরকার তাদের নেতা-কর্মীদের নির্যাতন করছে। কিন্তু তাদের ভোটারগণ নিরাপদ আছে। কোন ভাবে বিএনপি সুযোগ পেয়ে গেলে তাদের কলা গাছও ভোটে পাস করে আসবে। অতীতে এমন হয়েছে।
বিএনপির মূল নেতা নিরাপদ আছে এবং সুযোগের অপেক্ষায় আছে। অতীতে তারা সুযোগ পেয়েছে এবং ভবিষ্যতে তারা সুযোগ পাবে না সেটাইবা কেমন করে বলি? তবে যিন বিএনপির বিলুপ্তির কথা বলেছেন তিনি একজন বিজ্ঞানীর ছেলে। তিনি কোন গবেষণা থেকে বিএনপির বিলুপ্তির কথা বলেছেন, সেটা বোধগম্য নয়।
আওয়ামী লীগের ভিড় ঠেলাঠেলি করে অনেক আওয়ামী লীগই খেতে পারছে না। সেখানে বিএনপির বিশাল নেতা কর্মীর ঠাঁই হবে না। সুতরাং তারা বিএনপিতেই থাকছে। বিশাল দল ধেকে কতিপয় আওয়ামী লীগে যোগদান করা খুব একটা বড় বিষয় নয়। বড় দলে এমন কত আসে কত যায়। বড় দলের ক্ষেত্রে এসব হিসাবযোগ্য বিষয় নয়।
তারেকের মা গৃহিনী থেকে প্রধানমন্ত্রী থাকলেন দশ বছর। তারেক তো পুরুষ মানুষ। সুতরাং সেও একদা প্রধানমন্ত্রী হলেও হতে পারে। তবে সেটা ঠিক কবে হবে সেটা এখনই বলা যাচ্ছে না।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


