somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবারের জাতীয় নির্বাচনে অধিকাংশ ভোটার ভোট প্রদান করেনি

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সরকারের উপর জনগণ খুব খুশী হলে তারা নাচতে নাচতে সরকারকে ভোট প্রদান করতে ভোট কেন্দ্রে যেত। কারণ সরকারকে ভোট প্রদান করা ছিলো তাদের সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের অন্যতম প্রধান উপায়। তাহলে অধিকাংশ জনগণ কি নিমক হারাম? নাকি সরকারের প্রতি জনগণের অখুশী থাকার পিছনে যথেষ্ট কারণ আছে?

বাংলাদেশের ইতিহাসে অনেক বেশী ভোট পড়ার বহু দৃষ্টান্ত আছে। সেতুলনায় এবারের ভোট যথেষ্ট কম। অনেকে বলছে, বিএনপি ভোটেন আসলে তারা সত্তর-আশি আসন পেত। তো তৃণমূল বিএনপি ভোটে এসে কয়টি আসন পেয়েছে? উত্তর হলো একটিও না। তারা বলছে বিএনপির সবচেয়ে অজনপ্রিয় ব্যক্তি হলো তারেক জিয়া। সে তো নির্বাচনে আসেনি। বিএনপির দরবেশগণ এসে তো একটা আসনও পেল না।

বাংলাদেশের ইতিহাসে দলীয় সরকারের অধীনের নির্বাচনে কখনও বিরোধী দল জয়ী হয়নি। তাহলে জয়ী হতে চাইলে দলীয় সরকারের অধীনের নির্বাচনে বিএনপি কেন আসবে? যারা বিএনপি করে না, তারা বলছে বিএনপি বিলুপ্ত হবে। তো বিএনপি বিলুপ্ত হলে তাদের ক্ষতি কি? এটা তো তাদের জন্য আরো লাভ জনক।বিএনপি নির্বাচনে না আসলে তারা আরো নির্ভার থাকছে। তাদের শক্তিশালী বিরোধী দল চাই। করুক না তারা শক্তিশালী বিরোধী দল। স্বতন্ত্র ঐক্যজোট গঠন করে সহজেই শক্তিশালী বিরোধী দল বানানো যায়। ডামি নির্বাচনে ডামি বিরোধী দল হলে ক্ষতি কি? সরকার ও বিরোধী দল একই সুরে গান গাইবে, আর জনগণ তন্ময় হয়ে শুনবে।

বিএনপির নির্বাচনে আসা নিয়ে যখন এতই আক্ষেপ, তখন তাদের ইচ্ছা অনুযায়ী তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন করলেই তো হয়ে যেত। দলীয় সরকারে অধীনে নির্বাচনে তাদেরকে হারিয়ে দেওয়া হবে বলে তারা অভিযোগ করেছে। তো যারা নির্বাচনে এসে হেরে গেছে তারা তো সে হারিয়ে দেওয়ার কথাই বলছে। আওয়ামী লীগের স্বতন্ত্ররা তো তাদেরই লোক। তাদের যরা হেরেছে তারাও তো’ বলছে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে।

কে কি বলছে সেটা বিষয় নয়। বিষয় হলো অধিকাংশ জনগণ ভোট দিতে যায়নি। ভোট যা পড়েছে তাতেও অনেকের ভোট কিছু সংখ্যক লোক দেওয়ার অভিযোগ রয়েছে। সুতরাং সরকারকে এমন পরিস্থিতি তৈরী করতে হবে যেন সরকারকে ভোট দিতেই জনগণ দল বেঁধে ভোট কেন্দ্রে যায়। বিএনপি ভোটে দাঁড়ায় নাই তো কি হয়েছে, সরকারতো ভোটে দাঁড়িয়েছে। তো ৮০% ভোটার সরকারকে ভোট দিলে এমন কি ক্ষতি হতো? জনগণের ভোট প্রদানের আগ্রহ কেন নেই, সেটা সরকারকে ভাবতে হবে।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪২
২২টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×