somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচনের বাংলাদেশী পদ্ধতি বাস্তবায়িত করতে পারলে নির্বাচনে বিশ্বের কোন ক্ষমতাসীন দল হারবে না

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




দলীয় সরকারের অধীনের নির্বাচনে এপর্যন্ত বাংলাদেশে কোন ক্ষমতাসীন দল হারেনি। বাইডেন বাংলাদেশী নির্বাচন পদ্ধতি বাস্তবায়িত করতে পারলে পাগলা ট্রাম্পের নিকট তাকে হারতে হবে না।সুতরাং সকল ক্ষমতাসীন দলের জন্য বাংলাদেশ এক অনুপম আদর্শ। এ আদআদর্শ বাস্তবায়িত হলে বিশ্বের বিরোধী দল সমূহ আমাদের দেশের বিরোধী দল সমূহের কাতারে নেমে আসবে।

বিএনপি সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে দেখলো তাদের হাতে লগি ও বৈঠা নাই। তারা আরো দেখলো তাদের দলে নূর হোসেন নাই। অবশেষে তাদের কথা শুনে ভোটাররা ভোট কেন্দ্রে যায় নাই তাতেই তারা খুশী। যাক তথাপি তারা খুশী হওয়ার একটা উপলক্ষ পেয়েছে সেটাইবা কম কিসে? একবার দুই বালক কুস্তি লড়াই করতে গিয়ে এক বালক অন্য বালক অন্যবালকের নীচে পড়েগেল। জয়ী বালক তাতে আনন্দ প্রকাশ করায় পরাজিত বালক বলল, রোদ খায় কে? তারমানে জয়ী বালকের ছায়াতলে থেকেই পরাজিত বালক খুশী। বিএনপিও বলতে পারে জনগণ বদনাম করে কার? দ্রব্য মূল্য বেশী হলে জনগণতো আর বিএনপিকে দোষ দিবে না। সুতরাং তারা দোষারোপ থেকে বড্ড বাঁচা বেঁচে গেলো।

পরবর্তী নির্বাচন সমূহে বিরোধী দল সমূহ আওয়ামী লীগের দাওয়াই গ্রহণ করতে পারে। তারমানে দলের যারা নির্বাচন করতে চায় তাদেরকে স্বতন্ত্র নির্বাচনের জন্য ছেড়ে দেওয়া। তাতে দল হারার বদনাম থেকে বেঁচে যাবে। আর তাতে করে দলের কেউ কেউ এমপি হলে বলা যাবে দল নেই তো কি হয়েছে দলের লোক তো সংসদে আছে। আর এটা হবে নাই মামার চেয়ে কানা মামার মত। অন্য দিকে একদলীয় শাসন বলে আওয়ামী লীগকে কটাক্ষ করা যাবে।এটা এক ঢিলে দুই পাখি মারার মত ঘটনাও হবে।

বাংলাদেশে সব দলের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ রয়েছে। আর চোর কখনও কোন সম্মানিত লোক হতে পারে না। চোরকে তাদের সহযোগীরা চোরের নেতা হিসাবে সম্মান করে। চোরে চোরে মাসতুতো ভাই আর কি! চোরদের ভোটে নির্বাচিত চোর জনপ্রতিনিধি জনগণের আগ্রহের কেন্দ্র নয়। তারা তাদেরকে সহ্য করে ধৈর্যশীলের গৌরব লাভ করছে। ইসলামী মতে ভোট চোরদেরকে ভোটারদেরকে তাদের নেক দিয়ে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ভোট চোরদের নেক না থাকলে তাদের উপর ভোটারদের পাপ চাপানো হবে। এ প্রক্রিয়ায় কোন কোন ভোট চোর পাপের পাহাড় নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। তখন তাদের লাঞ্চনার শেষ থাকবে না। এখন ভোট চুরী করে জয়ী হয়ে ভোট চোর হাসছে। আর পরকালে ভোট চোরের লাঞ্চনা দেখে ভোটাররা হাসবে। মুমিন ভোটারদের ভোট চুরি বিষয়ে শান্তনা পাওয়ার এটা একটা সুন্দর ব্যবস্থা। যারা মুমিন নয় তাদের এ ক্ষেত্রে আফসুস ছাড়া কোন ব্যবস্থা নেই।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×