somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামের পিচ্ছিরা বলছে তারা নাকি রাজাকার!

০২ রা আগস্ট, ২০২৪ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সরকার প্রধান যখন বললেন মুক্তিযোদ্ধার নাতি-পুতি চাকুরী পাবে না তো কি রাজাকারের নাতি-পুতিরা চাকুরী পাবে? তখনই সবাই বুঝেফেলেছে মুক্তিযোদ্ধা ছাড়া অবশিষ্ট জনগণ আসলে রাজাকার। তারপর শ্রোগান হলো আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে সরকার।বাচ্চারা শেষাংশ বাদ দিয়ে, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, গলাচড়িয়ে এটুকুই বলে যাচ্ছে। তো মুত্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি পনের বছর ক্ষমতায় থাকার পর তাহলে আমরা কি একটা রাজাকার জাতি উপহার পেলাম?

জামায়াত-শিবির নিষিদ্ধ হলো। তারপর শিবির হলো সাধারণ ছাত্র এবং জামায়াত হলো মুছল্লী। অত:পর জামায়াত-শিবির মারার পর দেখা যাচ্ছে ও গুলো আসলে সাধারণ মানুষের লাশ। তারা বলছে লাশের দেহে জীবন দে, নইলে গদি ছেড়ে দে। ঘটনাচক্রে মনে হচ্ছে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে। এদিকে লাশের সংখ্যাও বাড়ছে। তবে আন্দোলনকারীরা পিছু হটছে না। নব্বইয়ের আন্দোলনে আমরা ছিলাম, এখন বাচ্চারা আছে। এদিকে ব্লগেও সরকার পক্ষের লোক সংখ্যা কম বলে মনে হচ্ছে।অনেক মেরে কেটেও উত্তেজিত জনতাকে পিছু হটানো না গেলে হয়ত সরকারকেই পিছু হটতে হবে। তারপর অন্য সরকার আসলে জামায়াত-শিবির নিষিদ্ধ থাকবে কি? আপাতত সরকার তাদেরকে আন্দোলনে নিবিদিত প্রাণ করে দিলো। সরকার বিরোধী যে পতাকাই দেখবে সে পতাকার পিছনেই তারা সমবেত হবে। মূলত এটাই এখন তাদের মূল কাজ।আর সরকার জামায়াত-শিবির লেবেল এঁটে সাধারণ জনতা মারলে সরকারের জন্য এর পরিণাম ভালো হবে না।জনগণ সব রাস্তায় নেমে গেলে সরকারের না পালিয়ে উপায় থাকবে কি? এ বয়সে আমাদে দেহ সেই ত্যাজ নেই। সেজন্য এখন আমরা দেখছি। সরকারকে আপতত জ্ঞান দেওয়ার কিছু নাই। কারণ সরকার সে স্টেজ অতিক্রম করেছে। এখন খেলা হবে। সেই খেলায় যে পক্ষ জিতবে সেপক্ষকে স্বাগত জানাতে অন্যরা মুখিয়ে আছে। সরকারী চুকুরী জীবিরাতো যারা সরকারে থাকবে বা যারা সরকার হবে তাদের গান গাইবে।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১১:০৫
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

×