somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোরআনে আল্লাহর সামান্য কিছু কথা লিখিত আছে

২৩ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সূরাঃ ৩১ লোকমান, ২৭ নং আয়াতের অনুবাদ-
২৭। পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয় আর সমূদ্র হয় কালি এবং এর সাথে আরো সাত সমূদ্র যুক্ত হয় তবু আল্লাহর কথা শেষ হবে না। আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়।

* পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয় আর সমূদ্র হয় কালি এবং এর সাথে আরো সাত সমূদ্র যুক্ত হয় তবু আল্লাহর কথা শেষ হবে না।সেই হিসাবে কোরআনে আল্লাহর আর কয় কথা লিখিত আছে? এখানে লিখিত আছে আল্লাহর প্রধান কিছু গুনাবলির পরিচয়।আল্লাহর ইবাদতের নিয়ম। আল্লাহর ইবাদত না করলে কি হবে সেই কথা। আল্লাহর ইবাদত করলে কি হবে সেই কথা। আল্লাহর নবিগণের কথা কোরআনে লিখিত আছে। আল্লাহর নবিগণের অবাধ্য লোকদের কথাও কোরআনে আছে। কোরআনে আর আছে আল্লাহর ওলীগণের কিছু কথা।

সূরাঃ ১১২ ইখলাস, ১ নং ও ২ নং আয়াতের অনুবাদ-
১। বল, তিনি আল্লাহ, এক-অদ্বিতীয়।
২। আল্লাহ অমুখাপেক্ষী।

সূরাঃ ৫৫ রাহমান, ২৬ নং ও ২৭ নং আয়াতের অনুবাদ-
২৬। তাতে সব বিলিন হয়
২৭। আর বাকী থাকে তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমাময়, মহানুভব।

* আল্লাহর সবচেয়ে বড় গুণ হলো আল্লাহর গুণ অসীম সংখ্যক এবং এ অসীম সংখ্যক গুণ পরিমানেও অসীম। সেজন্য এসব গুণের কথা লিখে শেষ করা যায় না।অসীম পরস্পর আলাদা হতে পারে না বিধায় আল্লাহর অসীম পরিমানের অসীম সংখ্যক গুণ একে বিলিন হয়ে এক আল্লাহ হিসাবে বিদ্যমাণ। সৃষ্টির অসীম সংখ্যক উপাদানও আল্লাহতে অসীম পরিমাণে বিদ্যমাণ। সেজন্য বলা হয় তিনি অমুখাপেক্ষী। তারমানে সৃষ্টি করতে কোন কিছুর জন্য তাঁর কারো মুখাপেক্ষি হতে হয় না। তাঁর সত্ত্বাতেই তাঁর যাবতীয় সৃষ্টির উপায়, উপাদান ও উপকরণ বিদ্যমাণ।

নাস্তিকরা বলে সব কিছু এমনি এমনি হয়েছে আল্লাহ বলতে কিছু নাই। তাদের কথা স্ববিরোধী। কারণ সব কিছু এমনি এমনি হতে পারলে আল্লাহরও এমনি এমনি হওয়ার কথা। এমনি এমনি হওয়া বিধানে কি এ কথা বলা আছে যে এমনি এমনি সব কিছু হতে পারবে শুধু আল্লাহ হতে পারবেন না? যদি এমনি এমনি হওয়া বিধানে এমন কথা না লিখা থাকে তবে আল্লাহরও এমনি এমনি হওয়ার কথা। সুতরাং এমনি এমনি হওয়া বিধানেও ‘আল্লাহ নাই’ এমন কথা বলা মিথ্যা। সুতরাং নাস্তিকরা হলো মিথ্যাবাদী সম্প্রদায়।

নাস্তিকদের কথা অনুযায়ী এমনি এমনি কোন সসীম হওয়া সম্ভব নয়। কারণ সসীমের পূর্বে এর সীমা দাতা থাকতে হয়। এ সীমা দাতা হলো সসীমের তৈরী কারক ও সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা নিজ উপাদান ও উপকরণে সৃষ্টি করেন। কিন্তু তৈরী কারক সৃষ্টিকর্তার উপাদান ও উপকরণে তৈরী করেন। সেজন্য সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন, সকল প্রশংসা তাঁর। কারণ তৈরী কারক তাঁর উপাদান ও উপকরণে তৈরী করে বিধায় সে প্রশংসা প্রাপ্য হবে না। সে পাবে তৈরীর পারিশ্রমিক। কেউ তার তৈরী জিনিস কিনবে অর্থের বিনিময়ে।কিন্তু তৈরী কারককে কেউ আল্লাহর ভাগের প্রশংসা প্রদান করবে না। আর তৈরী কারকও প্রশংসা পাওয়ার জন্য বসে থাকবে না। কারণ তার প্রাপ্য প্রশংসা নয়, বরং অনুগ্রহ তার প্রাপ্য। সে অনুগ্রহ তৈরী কারক আল্লাহর নিকট থেকেও পেতে পারে এবং বান্দার নিকট থেকেও পেতে পারে।

নাস্তিকদের কথা অনুযায়ী সকল অসীম এমনি এমনি হওয়া সম্ভব। কারণ অসীমের সীমা নেই বিধায় এরআগে এর সীমা দাতা থাকার দরকার নাই।আর সীমা দাতা না থাকায় কেউ সীমা দেয়নি বলে এমনি এমনি হওয়া সব কিছু অসীম হয়ে গেছে। আর সীমা দাতা না থাকায় কোন অসীম পরস্পর আলাদা না হয়ে একে বিলিন হয়ে একজন অসীম হিসাবে বিদ্যমাণ হয়েছেন। তিনি আল্লাহ। তাঁর সৃষ্টির যাবতীয় উপাদান, উপকরণ ও উপায় তাঁর মাঝে অসীম সংখ্যা ও অসীম পরিমাণে বিদ্যমাণ বিধায় তিনি যা খুশি সৃষ্টি করতে পারেন।তারমানে নাস্তিকদের এমনি হওয়া সব কিছু হলো আল্লাহর সত্ত্বার সব কিছু। এর বাইরে আর কিছু এমনি এমনি হওয়া সম্ভব নয়। অথচ নাস্তিকরা তাঁকেই বাদ দিয়ে আর সব কিছু এমনি এমনি হওয়ার কথা বলছে। সেজন্য আল্লাহর বিচারে এরা চরম মিথ্যাবাদী সাব্যস্ত। আল্লাহ এদেরকে অন্তন্তকাল ধরে শাস্তি দিতে থাকবেন। কারণ আল্লাহর ক্রোধও অসীম।

যিনি সৃষ্টিকর্তা, তিনিই পালন কর্তা, তিনিই সংহারকর্তা। যারা এ একজনকে তিনজন বানায় তারাও মিথ্যাবাদী। পালনকর্তা ও সংহারকর্তা আলাদা হলেও তারা সৃষ্টিকর্তার সমান হতে পারে না। কারণ সৃষ্টিকর্তা অসীম এবং অসীম একাধীক হওয়া সম্ভব নয়। যারা সৃষ্টিকর্তার সমতুল্য বলে অন্য কাউকে বিবেচনা করে তারাও মিথ্যাবাদী। এদেরকেও আল্লাহ অনন্তকাল শাস্তি দিতে থাকবেন।

সৃষ্টিকর্তা অসীম। তাঁর স্ত্রী ও পুত্র তাঁর সমগোত্রিয় হিসাবে অসীম হওয়ার কথা। যারা সসীম কাউকে সৃষ্টিকর্তার স্ত্রী ও পুত্র সাব্যস্ত করে তারাও মিথ্যাবাদী।এদেরকেও আল্লাহ অনন্তকাল শাস্তি দিতে থাকবেন।

অসীমের আকার থাকে না। সকল আকার সসীম। যারা আকার সাব্যস্ত করে আল্লাহকে সসীম বানিয়ে বেইজ্জতি করে তারাও মিথ্যাবাদী।এদেরকেও আল্লাহ অনন্তকাল শাস্তি দিতে থাকবেন। আল্লাহর অঙ্গ আছে সেগুলোও অসীম। তবে আল্লাহ সৃষ্টির সমুক্ষে প্রকাশের জন্য আকার ধারণ করবেন। তার থেকেও দ্বীগন্ত বিলিন আলোর বিস্তার তাঁর অসীমত্ব প্রকাশ করবে। তিনি যে পায়ে গোছা উম্মুক্ত করবেন তার থেকেও দ্বীগন্ত বিলিন আলোর বিস্তার তাঁর পায়ের গোছার অসীমত্ব প্রকাশ করবে। আল্লাহ তো বলেই দিলেন তাঁর কথা লিখে শেষ করা যায় না। তারপরও তাঁকে অসীম না মানার কি কারণ থাকতে পারে? সেজন্য যারা তাঁর আকার, দেহ ইত্যাদি সাব্যস্ত করে তাঁর অসম্মান করে তাদের শাস্তি কাফেরদের মতই হবে।ঘটনা হলো আল্লাহর দেহ নাই তবে তিনি দেহ ধারণ করতে পারেন, তাঁর আকার নাই তবে তিনি আকার ধারণ করতে পারেন। তিনি যে রূপে দেহ ধারণ করবেন সে রূপে তিনি আদমকে (আ.) সৃষ্টি করেছেন। তবে তাঁর দেহ থেকে দীগন্ত বিলিন আলোর বিস্তার আদম (আ.) থেকে তাঁকে আলাদা করবে। সেজন্য তিনি বলেছেন, লাইছা কামিছলিহি সাইউন- তাঁর দৃষ্টান্ত কেউ নেই।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৩
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×