somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি আওয়ামী লীগকে ভোটের মাঠে রাখতে চায় কেন?

২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নৌকা ঠেঁকাতে এন্টি আওয়ামী লীগের ভোটে বিএনপি ক্ষমতার সাধ পেয়েছে বহুকাল। সামনেও নৌকা ঠেঁকাতে এন্টি আওয়ামী লীগের ভোটে বিএনপি ক্ষমতার সাধ পেতে চায়। ভোটের মাঠে আওয়ামী লীগ না থাকলে এন্টি আওয়ামী লীগের ভোটের হিসাব উঠে যাবে। তাতে বিএনপি ক্ষমতা না পাওয়ার আশংকা করছে। সেই জন্য বিএনপি আওয়ামী লীগকে ভোটের মাঠে রাখতে মরিয়া।

সম্বয়করা, জামায়াত-শিবির ক্ষমতার ছক কষছে। কোনভাবে ক্ষমতা পাওয়া যায় কিনা তারা সে হিসাব করছে। তারা দেরীতে করে বিএনপিকে অজনপ্রিয় করতে চায় এবং আওয়ামী লীগকে ভোটের মাঠ থেকে দূরে ঠেলে দিতে চায়। কারণ ঐ একটা-এন্টি আওয়ামী লীগের ভোটের হিসাব থেকে আত্ম রক্ষা। এমন প্রেক্ষাপটে তারাও আওয়ামী লীগের ভোটে ভাগ বসাতে চায়।

কতিপয় আওয়ামী লীগ চায় সামনের নির্বাচনে জামায়াত জিতে ক্ষমতা গ্রহণ করুক। তারপর জামায়াত তাদের চোর নেতাদেরকে খেয়ে দিয়ে তাদের দলটাকে কিছুটা শুদ্ধ করুক। তারপর তারা বিএনপির সাথে নেমে জামায়াতকে ক্ষমা ছাড়া করে নিজেরা ক্ষমতা দখল করবে।

ক্ষমতা অথবা এর ভাগের জন্য লোকে রাজনীতি করে। এখন চলছে এর নানা রকম হিসাব নিকাস।ক্ষমতা লোভীরা দেশ ও জনগণের হিসাব খুব কম করে।এদিকে বামদের ঘুম কাতুরে অবস্থা। তারা তাদের করণীয় ঠিক বুঝতে পারছে না। বিএনপি দ্রুত নির্বাচন চায় দেরীতে ক্ষমতা হাতছাড়া হবার ভয়ে। নোবেল জয়ী জনতার মন জয় করে নিজের ক্ষমতার মেয়াদ কিঞ্চিত বাড়াতে চায়। জার্মান তাঁর সাথে থাকার কথা বলেছে। ট্রাম্পকে হাত করতে পারলে তাঁর ক্ষমতার মেয়াদ বাড়তে পারে। সেই সাথে বাড়তে পারে সেনা প্রধানের চাকুরীর মেয়াদ।

কারো কপাল পুড়লে কারো কপাল খোলে। এমনটাই হয়ে আসছে। ভারত চায় বাংলাদেশের কিছু অংশ। বাংলাদেশ চায় আত্মরক্ষা। পাকিস্তান চায় বাংলাদেশের সাথে সখ্যতা। জনগণ আর একটু ভালো থাকতে চায়। পাতে একটু ভালো খাবার কার না আশায় থাকে।বিবিধ সমীকরণ এখন একত্রিত। কোন সময় কোন জগাখিঁচুড়ী পাকিয়ে যায় সেই আশংকা উড়িয়ে দেওয়া যায় না। তবে যাই হোক জাতির জন্য ভালো কিছু হোক।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:২৫
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×