somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগ হৃদয়ের আয়নায় তাদের চেহারা কি রকম দেখে?

২৬ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আওয়ামী লীগ বলে তারা স্বাধীনতার স্বপক্ষ শক্তি। নিন্দুকেরা বলছে তারা দেশের টাকা চুরি করার স্বাধীনতার স্বপক্ষ শক্তি। তারা জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনি-মিনি খেলার স্বাধীনতার স্বপক্ষ শক্তি।তারা নিরিহ জনতার সম্পদ-সম্পত্তি লুট করার স্বাধীনতার স্বপক্ষ শক্তি।এমন কি তারা নারীর ইজ্জত লুট করার স্বাধীনতার স্বপক্ষ শক্তি। তারা ঘুষ উৎসবের স্বাধীনতার স্বপক্ষ শক্তি। তারা চাঁদাবাজির স্বাধীনতার স্বপক্ষ শক্তি। তারা ভারতের তাবেদারীর স্বাধীনতার স্বপক্ষ শক্তি। তারমানে তারা স্বাধীনতার স্বপক্ষ শক্তি এটা ঠিক আছে, তবে এরসাথে সকল অকাজ সংযুক্ত আছে। এরকম স্বাধীনতার স্বপক্ষ শক্তির পক্ষে জনগণ থাকার কথা নয়। অবশেষে তাদের বিরুদ্ধে জনতার আবাল, বৃদ্ধ, বনিতা; এমনকি শিশু কিশোররা মোচড় দিলে আওয়ামী লীগ চিৎ হয়ে পড়ে গেল। সোনাগাজী বলছে যারা আওয়ামী লীগকে চিৎ করেছে তারা পাকি হানাদার। সেই দলে তারাও ছিল তাদের প্রতিশোধ গ্রহণের জন্য। ভারতের পণ্য বিক্রির বাজারে ঢুকার জন্য এ দলে বিদেশীরাও ছিল। তাই বলে কচ্ছপের মত চিৎ হয়ে থাকা আওয়ামী লীগকে উপুড় করতে কেউ আসছে না। তবে তারা এখনো আশায় আছে কেউ তাদেরকে উপুড় করতে আসবে। সেই জন্য তারা চিতাবস্থায় শত্রুপক্ষকে ভয় প্রদর্শন করে যাচ্ছে। আঠারই জানুয়ারী তারা একটা সর্বাত্মক হরতাল পালন করেছিল। রাস্তায় বের হয়ে হরতাল জাতীয় কিছু দেখলাম না।

আমাদের সেই কালে এরশাদের সময় হরতাল দেখতাম। তখন দেখতাম ছেলেরা রাস্তায় নেমে ক্রিকেট খেলছে। এককালে আওয়ামী লীগের লগি-বৈঠা দেখে ছিলাম। এখন কেউ লীগের কথা বলে না। তারা বলে একদা আমরা লীগ ছিলাম এখন নাই।কারণ হিসাবে তারা বলছে, তারা ভাগ পায় নাই।চুরির টাকা যারা পেয়েছে সেই টাকা তাদের কাছেই থেকে গেছে, সেই টাকা সমর্থক পর্যায়ে পৌঁছেনি। সেজন্য বিপদকালে সমর্থকগণ লীগকে ছেড়ে চলে গেছে। ভোটের কাজ লীগ কিছু কামলা দিয়ে করাতো। এখন যে কাজ তাতে জীবন দেওয়ার দরকার আছে। কামলারা জীবনের বিনিময়ে কামলা দিতে রাজি না হওয়ায় লীগ এখন বড় বেকায়দায় পড়ে আছে। তাদের আটকে পড়া নেতাদের অবস্থা আটকে পড়া পাকিস্তানীদের মতই কষ্টের। এ দিকে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জল্পণা-কল্পনাও চলছে।

এবার লীগ বহু লোক হতাহত করেছে। সেহিসাবে অনেকে তাদের চেহারা পাকিদের মতই দেখছে। আর লীগ বলছে সব পাকিরা করে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। তারা আসলে ধোয়া তুলসী পাতা। কিন্তু ভোট নিয়ে যে তারা নয়-ছয় করেছে। সেটাও কি পাকিরা করেছে? আমি বলে ছিলাম এবার অন্তত সঠিক ভোট হোক।লীগ ভক্তগণ আমার কথা সমর্থন করেনি।তো বেঠিক ভোট করে তারা অবশেষে কতমাস ক্ষমতায় থাকলো? সঠিক ভোট করলে তাদের বিপদ আমার মনে হয় আরো কম হত।বিশ তারিখের পর তাদের একটা আশা ছিল। তার পরেও আরো পাঁচ দিন চলে গেল।দেখা যাক সামনে কি হয়। সামনে ফেব্রুয়ারী, মার্চ। সেকালে বিএনপি এমন বলতো। এভাবে তাদের দেড় যুগ চলে গেল। আওয়ামী লীগের ক্ষেত্রে কি হবে তা’ দেখার জন্য আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ভোট দেশে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৬



আমার বয়সে(৩০+) আজও সরকার নির্ধারণ বা নির্বাচনে ভোট দিতে পারিনি।

এখন প্রায় কাছাকাছি দাঁড়িয়ে। তবুও নানা অজানা কারণে বিভিন্ন অনিশ্চয়তা ভোট হয় কি হয়না। সেদিন এক স্থানীয় পাতি নেতার সাথে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

×