
তুমি হয়ত স্বপ্ন - না পাওয়ার অব্যক্ত যন্ত্রণায়
স্বপ্ন ভঙ্গের পর হয়ত তোমায় দেখা যাবে না।
আফসুস হবে তোমায় ছুঁতে না পেরে।
আবার ফিরতে ইচ্ছে করবে স্বপ্নের দেশে।
তোমার মন মরার আশংকার কথা বললে
বললে ভেজা কৃষ্ণচূড়ায় তোমার মুখ ঢাকার কথা।
অপ্সরা ! এসব ছেড়ে উজ্জেবীত হও
তোমার ছোঁয়ায় অনেকের স্বপ্ন বাস্তব হোক।
রমনী সংসার চালিকা, তাদের সাফল্যে
গাঁথা হয় সুখের অমীয় কাব্য
দু’কুল উপচে স্রোত বয়ে চলে শান্তির
তারা ভেঙ্গে না পড়ে গড়বে প্রত্যাশার সুখ পথ।

# যাকে নিয়ে কবিতা লেখা সে চায় না তাকে নিয়ে লেখা কবিতার ভুলগুলো শুদ্ধ হোক।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২৫ দুপুর ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



