somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছেই

০৯ ই জুন, ২০২৫ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিএনপির আত্মার সংগীত এখন- ক্ষমতা আজ কত দূরে? ক্ষমতাকে তারা এপ্রিল’২৬ থেকে ডিসেম্বর’২৫ এগিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু হাইজাকার পক্ষ তাদের থেকে ক্ষমতা হাইজাক করতে অপপ্রচারে লিপ্ত।এরা কারা? এদের একপক্ষ হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের ভক্ত পক্ষ। এরা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতেই ক্ষমতা রেখে দিতে চায়। দ্বিতীয় পক্ষ হলো নাহিদের পক্ষ এনসিপি। নাহিদ কমপ্লিট সাট ডাউন কর্মসূচী ঘোষণার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়ন করেন। সেজন্য নাহিদ পক্ষ বিএনপিকে ক্ষমতা বঞ্চিত করে নিজেরাই ক্ষমতা বাগিয়ে নিতে চাচ্ছে। সেটা হলে নাহিদ হবেন বাংলাদেশের সবচেয়ে কম বয়সি প্রধানমন্ত্রী।তৃতীয় পক্ষ হলো জামায়াত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে বিতাড়নের ক্রেডিট জামায়াতকে দিয়ে ছিলেন। সোনাগাজী বলেছেন জামায়ত আমেরিকা ও পাকিস্তানের ভাড়াটিয়া হিসাবে আওয়ামী লীগ সরকার তাড়িয়েছে।চতুর্থ পক্ষ হলো আওয়ামী লীগ। তারা তাদের হাইজাক হওয়া ক্ষমতা ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেছে। এ বৃটিশমন্ত্রীকে আমার যথেষ্ট চালাক মনে হয়।ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করার টোপে আওয়ামী লীগ তাদের হারানো ক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা করতে পারে। উক্ত চার পক্ষের কোন এক পক্ষের ষড়যন্ত্র সফল হলে ক্ষমতা আজ কত দূরে? এটি হবে বিনিপির নিত্য বিরহ সঙ্গিত।

আওয়ামী লীগ কাঁটা দিয়ে কাঁটা তোলার অংশ হিসাবে সেনা প্রধান ও রাষ্ট্র পতিকে স্বপদে বহাল রাখার চেষ্টা করছে। তারপর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাগানো গেলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপদে বহাল হয়ে যাবেন। তারপর যখন নির্বাচন হওয়ার কথা নির্বাচন তখন হবে। বিএনপির জন্য তখন পুরনো ইতিহাস ফিরে আসবে। সেজন্য জনাব তারেক রহমান হাসিনা বিদায়ের এতদিন পরেও দেশে ফিরছেন না। তিনি ভাবছেন দেশে এসে যদি থাকাই না যায় তবে আর দেশে ফিরে কি লাভ?

আওয়ামী লীগ সরকার এখনো ছোট গল্পের মত। শেষ হয়েও হলো না শেষ! তারা ক্ষমতায় ফিরতে পারলে জাতি একটা অট্টহাসি শুনবে।তাদের সে হাসি থামাতে চাইবে পাকিস্তান। ভারতের সাথে যুদ্ধে তারা তাদের অবস্থান ধরে রাখতে স্বক্ষম হয়েছে। এ ঘটনার নেপথ্যে রয়েছে চীনা অস্ত্র। এ অঞ্চলে চীন হতে পারে ভারতের দুঃখ। দেশটি প্রযুক্তিতে যথেষ্ট এগিয়ে। তারপর তাদের আছে আমেরিকার সাথে টেক্কা দেওয়ার মানসিকতা।এদিকে ডক্টর মোহাম্মদের ইলনমাস্ক নামক ডালটি মনে হয় ভেঙ্গে পড়লো। তারপর তিনি জুন থেকে এপ্রিলে নেমে এলেন। তারপর চীন-জাপান তাঁর সাথে আছে। পালাতে হলে পালানোর স্থানও তিনি পাকাপোক্ত করে রাখছেন। তিনি অনেক রিস্ক নিয়ে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে এসেছেন। তাঁর আত্মার সংগীত হলো- এ ক্ষমতা যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলতো! আমি অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের ভক্ত বৃন্দের এক জন। বাংলার মসনদে বসা সবচেয়ে শিক্ষিত লোক তো তিনিই। তাছাড়া তিনি আমাদের বেতন বাড়াচ্ছেন।এবার ঈদে লম্বা একটা ছুটি দিলেন। কি যে ভালো লাগে!সুতরাং ক্ষমতার আসল দাবীদার বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছেই। তারা ক্ষমতায় এসে আমাদেরকে যদি কিছু দেয়টেয় তবে তখন আমরা তাদের প্রেমে আকন্ঠ নিমজ্জিত হব সে কথা আগাম বলে রাখছি।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২৫ রাত ১১:৫৯
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×