somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিঃশর্ত আত্মসমর্পনের হুমকির পর যুদ্ধ বিরতির দয়া ভিক্ষা: বিষয়টা আসলে কি?

২৪ শে জুন, ২০২৫ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানুষতো দূরের কথা এআই পর্যন্ত আমেরিকা-ইসরাইলকে বিশ্বাস করছে না। তারা হয়ত আরো সফল আক্রমণের প্রস্তুতির জন্য যুদ্ধ বিরতির প্রস্তাব দিচ্ছে। আর যুদ্ধ বিরতি মানে যুদ্ধ সমাপ্ত নয়। এদিকে বিরতি ভেঙ্গে উভয় পক্ষ হালকা-পাতলা আক্রমন চালাচ্ছে।এ কয়দিনের যুদ্ধ ফলে জানাগেল ইসরাইলের আকাশে ফুটা আছে এবং ইরানের আকাশ উম্মুক্ত। প্রায় দু’শ বছর যারা বৃটিশের গোলামী খেটেছে তাদের কেউ কেউ ইরান পরাজিত হবে ভেবে উল্লসিত। জোর যার রাজ্য তার- এতো আর নতুন কথা নয়। জোরে না পারলে ইরান গোলামী খাটবে, এর বেশী আর কি হবে? আর মৃত্যু? দৈনিক বিভিন্ন প্রাণী মিলে হয়ত কোটি প্রাণের মৃত্যূ ঘটে। যারা আজ জয়ী তারাও একদা মৃত্যু বরণ করবে। আর মুসলিম কখন আল্লাহর সাহায্য পাবে সেইটার কথা বলা আছে সেটা হবে সৌদি আরবের পতনের পর। সেকালে আরবরা হাল ছেড়ে দেওয়ার পর আবাবিল এসেছে, এবারও তাদের বেহাল দশার পর আল্লাহ হাল ধরবেন। তার আগে আল্লাহ তামাসা দেখবেন। তাঁর তামাসা দেখা শেষ হলে তিনি তামাসা দেখাবেন।

ইরান হেরে যাওয়ার পর আমেরিকা-ইসরায়েল ইয়েমেনের দিকে নজর দিবে। ইয়েমেন হেরে গেলে সৌদি আরবের পালা আসবে। যে কোন অযুহাতে সৌদি আরব আক্রান্ত হবে। তখন মক্কা-মদীনা রক্ষায় আল্লাহ উদ্যোগী হবেন। তাঁর জয়ে শত্রু পক্ষের ব্যাপক পরাজয় দরকার হবে। সুতরাং আমেরিকা-ইসরায়েলের জয় মানে বুঝতে হবে কেয়ামত সন্নিকটে এবং ইহুদী বিলুপ্তি। সুতরাং ইহুদী আরো কিছুকাল টিকে থাকার জন্য তারা জয়ী না হয়ে যুদ্ধ বিরতি থাকা ভাল। যুদ্ধ চলমান থেকে তারা জয়ী হতে থাকলে হঠাৎ আল্লাহর মাইরে তারা শেষ হয়ে যাবে। এগুলো বিশ্বাসের কথা, কেউ তা’ অবিশ্বাস করলে তাকে তা’ জোর করে বিশ্বাস করানো যাবে না।

পৃথিবী যেমন আছে তেমন থাকলে পৃথিবী হয়ত আরো বহুকাল থাকবে। আর যুদ্ধ বিগ্রহ বাড়তে থাকলে আল্লাহ সহসা পৃথিবীর ইতি টানতে পারেন। আমেরিকার জন্য অশুভ সংবাদ হলো তাদের বিশ্ব শাসনের খায়েস হয়ত পূরণ হবে না। তাদের উচ্চাকাঙ্খার জন্য পৃথিবীকে অনেক মূল্য চুকাতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয় আমেরিকাকে পাগল বানিয়ে ছেড়েছে। কারণ সেই যুদ্ধের ফল তারা একা ভোগ করতে পারেনি। এখন তারা একাই বিশ্ব শাসন করতে চায়, সাথে আছে ইসরায়েল হায়না। তারা আমেরিকার শিকারের হাড়-গোড় পায়। সঙ্গী নিয়ে বিশ্ব জয়ে নামলেও সঙ্গীদেরকেও তারা চাহিদা মত ভাগ দিবে না। এর ফাঁকে চেপে ধরা শিকার নিজেকে ছাড়িয়ে দানবে পরিণত হবে এবং আমেরিকা ও এর বন্ধুদেরকে শেষ করবে। হাদিস অনুযায়ী এসব কথা বলা হলেও এতে লজিক আছে। সুতরাং যে কোন ঘটনায় সাময়িক উত্তেজনা ঠিক না। ব্লগের এক স্যা্র আছেন তিনি বেশী উত্তেজিত হচ্ছেন। এটা তাঁর স্বাস্থ্যের জন্য অনিরাপদ। আর আছেন বার বার ব্যান খাওয়া প্রকৌশলী মডুর কাছে যার সকল কৌশল তুচ্ছ। তাঁর মহা ভক্ত রানু বিএনপির কোমর ভাঙ্গার গল্প শনিানোর পর দেখা গেল তারা আবা কোমর সোজা করে দাঁড়িয়েছে। একালে প্রতিটি প্রেডিকশন বেঠিক প্রমাণিত হচ্ছে। তবে গ্রেট ম্যান মোহাম্মদের (সা.) ঘোষণা বাস্তবায়িত হওয়ার পথে আছে।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২৫ রাত ৯:৪৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×