somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপার দলকে নির্বাচনে রেখে আপার বিরোধীরা জোট করে নির্বাচন করলে ভালো হবে

২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপার দলকে নির্বাচনের বাইরে রাখলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। নির্বাচন গ্রহণযোগ্য না হলে অনেক দেশ আমাদের দিক থেকে সহযোগিতার হাত গুটিয়ে নিবে। আমাদের আবার বিশ্বের প্রায় সব দেশের সহযোগিতা লাগে। সেজন্য আমাদের নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার দরকার আছে।

আপার বিরুদ্ধে জোট করতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন পিআরএ জাতীয় সংসদের নিম্ন কক্ষের আগে করতে হবে। তাতে জানা যাবে আপা বিরোধী জোটের নেতৃত্ব দিবে কোন দল এবং সেই দল শরীক দলের কোন দলকে কোথায় কোন আসন ছাড়বে। জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন পিআরএ আগে হলে নিম্ন কক্ষের নির্বাচনের উচ্চ কক্ষের মাধ্যমে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করে নেওয়া যাবে।

আপার দলের সাথে ভারত ও রাশিয়া এবং ‘র’ ও ‘কেজিবি’ আছে। সুতরাং আপার দলকে হিসাবের খাতার বাইরে ছুড়ে ফেলা ঠিক না। এতে হিতে বিপরীত হতে পারে। আপা বিরোধী জোট জাতীয় সরকারের মত সরকার হলে শক্তিশালী হবে। আপা যেহেতু ফাঁসির আসামী সেহেতু আপার দলে একজন ভারপ্রাপ্ত সভাপতি হলেই চলবে। আপার দল ঘুরে দাঁড়াতে পারবে না এমন ধারণা আসলে ভুল ধারণা। আপার দলকে চেপে ধরে রাখলে সেখান থেকে তারা ঘুরে দাঁড়াতে পারলে অনেকের জন্য অনেক বেশী অসুবিধা হবে। তারচেয়ে বরং যা হয় হোক তা’ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হোক। অতিরিক্ত বাড়াবাড়ি কোন কালে ভালো না। আর আপা বিরোধীদের কারো এখনো এককভাবে ক্ষমতা ভোগের সময় আসেনি। তাদের কেউ এককভাবে ক্ষমতা ভোগ করতে চাইলে আপা ভয়ংকরভাবে ফিরে এসে তাদের ঘাড় মটকাবার সম্ভাবনা। পালিয়ে থেকেও আপা কিন্তু হুমকি-ধামকি কম দিচ্ছেন না। সঠিক নির্বাচনে আপা যদি দেখেন তাঁর জনসমর্থন খুব বেশী কমে গেছে তখন আপা কিছুটা দমে থাকবেন। তখন আপা বিরোধীদের লিডিং দল একক নির্বাচন করতে চাইলে তাদের শরিকেরা জোট করে নির্বাচন করতে পারবে। যে কোন অবস্থায় আপার দলকে নির্বাচনের বাইরে রেখে করা নির্বাচন জাতির জন্য আত্মঘাতি হবে। আমাদের এমনিতে সমস্যার অন্ত নাই। তার উপর একটা গৃহযুদ্ধ লেগে গেলে এর ধকল আমরা সইতে পারব না। জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হলে সবাইকে সাথে নিয়ে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন করা উত্তম। আপা বিরোধী উত্থান সিএইএ কেন্দ্রীক হলেও ট্রাম্পের কারণে এটি এখন দূর্বল। সংগত কারণে সব দিক হিসাব করে কাজ না করলে জাতির জন্য বিপদ হতে পারে।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৪৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×