
একাকী তৃষার হাসি অমলিন এক
দিবাকর আলো রাশি; কোমল ছোঁয়ায়
সেথায় বিলিন হয়। তরুর ছায়ায়
কোন এক রাজ কন্যা ধরনী উপর।
অনন্যা তোমায় লাগে মূহুর্তে প্রত্যেক
মাটির উপরে খাঁটি প্রেমের মায়ায়
তোমার বিনয় দল কি শোভা ছড়ায়
একান্তে তোমায় করে প্রকৃতি আদর।
চিত্রটা মামুলি ছিল তুমি এলে বলে
সকল চমৎকার হয়েছে আনন্দে
একে একে জড়ো হলো সুন্দর সকলে
তারা যেন নৃত্য করে অনুপমা ছন্দে।
তোমার সুরভী দলে শুভেচ্ছা জানাই
বিবর্ণ সেচিত্র যেথা শুধু তুমি নাই।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



