
নাস্তিক আলী দস্তি বল্ল, ক্বোরআনের সুরার অনুরূপ সূরা বানানোর চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ নাকি বাতুলতার পরিচয় দিয়েছেন, কারণ হিসেবে সে বলেছে, কারো রচনার অনুরূপ রচনা নাকি করা যায়না। তার বাংলাদেশী সাগরেদরা বল্ল, রবীন্দ্র নাথের অনুরূপ কবিতা নাকি বানানো যাবেনা । তো আমি কোন কবি নই তথাপি একটু খানি চেষ্টা করলাম রবীন্দ্রনাথের অনুরূপ কবিতা বানানো যায় কিনা। এখন আপনারা দেখেন পঁচা নাস্তিকের মুখে ঝামা ঘষা যায় কিনা।
রবীন্দ্র নাথের প্রার্থনা কবিতার অনুরূপ কবিতা –
কামনা
-ফরিদ আহমদ চৌধুরী
সম্পদে মোরে প্লাবিত করো
এহলো মোর কামনা
দারিদ্রে আমি না যেন পাই ভয়।
হাসি খুশি আনন্দ পেতে নাইবা হলো বঞ্চনা
সুখেই যেন থাকি চির অক্ষয়।
কষ্ট আমার না যেন জুটে
দেহের শক্তি না যেন টুটে
জীবনে সদা থাকবে গতি
হবেনা কভু বঞ্চনা
নিজের মনে থাক সুখ সঞ্চয়।
আমারে তুমি দিয়েছ প্রাণ
তাই এ আমার কামনা
তোমার কথা মনেতে যেন রয়।
রিপুর ভার লাঘব করি
দূর করো সব কল্পনা
মনে যেন না থাকে সংসয়।
সুখ নাহি চাই তোমায় বিনে
নম্রশীরে তোমায় চিনে,
যদিও দেয় নিখিল ধরা
আমায় অনেক লাঞ্চনা
তবু তোমার রইব হে বিস্ময়।
প্রার্থনা
-রবীন্দ্র নাথ ঠাকুর
বিপদে মোরে রক্ষা কর
এনহে মোর প্রার্থনা
বিপদে আমি নাযেন করি ভয়।
দুঃখ তাপে ব্যাথিত চিতে
নাইবা দিলে সান্ত্বনা
দুঃখে যেন করিতে পারি জয়।
সহায় মোর ন যদি জুটে
নিজের বল নাযেন টুটে
সংসারেতে ঘটিলে ক্ষতি
লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে নাযেন মানি ক্ষয়।
আমারে তুমি করিবে ত্রাণ
এ নহে মোর প্রার্থনা
তরিতে পারি শকতি যেন রয়।
আমার ভার লাঘব করি
নাইবা দিলে সান্ত্বনা
বহিতে পারি এমন যেন হয়।
নম্রশীরে সুখের দিনে
তোমার মুখ লইব চিনে
দুঃখের রাতে নিখিল ধরা
যে দিন করে বঞ্চনা
তোমারে যেন নাকরি সংসয়।
বিঃদ্রঃ মানুষের অনুরূপ রচনা খুব সোজা ছাঁছে ফেলে বানিয়ে ফেল্লেই হলো। কিন্তু আল্লাহর অনুরূপ রচনা করা যায়না বলেই এ পর্যন্ত মানুষ তা করতে পারেনি।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




