somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তান পন্থিদের প্রতি নসিহত

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাতচল্লিশে সংখ্যাগরিষ্ঠ লোক পাকিস্তানের পক্ষে থাকায় পূর্ব বাংলা হয়েগেল পূর্ব পাকিস্তান। একাত্তরে দুই তৃতীয়াংশ লোক বাংলাদেশের পক্ষে আসায় পূর্ব পাকিস্তান হয়ে গেল বাংলাদেশ। এরপর পাকিস্তান ভক্তগণ বাংলাদেশে ক্ষমতা চাইল।তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য ক্ষমতা চাইল। কিন্তু পাকিস্তানের প্রতি অভক্তি জনিত কারণে বাংলাদেশ পন্থিরা এর তীব্র বিরোধী হলো। যার কিঞ্চিত প্রকাশ তারা শাহাবাগে দেখালো। বলা হলো ইসলাম পন্থিরা শাহাবাগে আসেনি। তবে দেখা গেছে বহু ইসলাম পন্থি পাকিস্তান পন্থিদের সমর্থক নয়।বলা হলো সেটা মতভেদ জনিত কারণে।বলা হলো তারা পকিস্তান পন্থি থেকেছে ভারত বাংলাদেশ নিয়ে যাবে বলে। পাকিস্তানের প্রতি তাদের এখনো সখ্যতা ভারত বাংলাদেশ নিতে আসলে পাকিস্তান সহায়তা করবে বলে। বাংলাদেশ পন্থিরা এসব সম্ভাবনার পিছনে ছুটতে নারাজ। তারা যে কোন মূল্যে বাংলাদেশ বজায় রাখতে চায়। সাতচল্লিশে যারা ভারতের পক্ষে ছিল তাদের কেউ কেউ চায় বাংলাদেশ ভারত হয়ে যাক। একপক্ষ পাকিস্তানের দিকে টানে। অন্যপক্ষ ভারতের দিকে টানে। দুই পক্ষকে সামাল দিয়ে টিকে আছে বাংলাদেশ।

পাকিস্তান পন্থিরা বলছে যেহেতু এখন ভয় ভারত নিয়ে কাজেই এখন তোমরা দেশটা আমাদেরকে দাও। আমরাই এখন দেশটা ভালভাবে দেখে রাখব।কিন্তু একাত্তর মনে পড়লে তাদের আরজি খারিজ হয়ে যায়। সংগত কারণে পাকিস্তান পন্থিরা থামলে ভাললাগে। ইসলামের দোহাই দিয়ে তারা একাত্তরের অভিযোগ থেকে রেহাই পাবে বলে মনে হয় না। পাকিস্তান পন্থিরা থামলে বাংলাদেশ পন্থিরা শুধু ভারত বিষয়ে সাবধান থাকলেই চলবে। আর ভারত থেকে সাবধান থাকা মানে আবার ভারত বিরোধীতা নয় বরং ভারতের সাথে সখ্যতার মাধ্যমেই অধিক লাভবান হওয়ার সুযোগ রয়েছে। আর ভারত বাংলাদেশ নেওয়ার লোভ করলে বাংলাদেশ তাদের না হয়ে তাদের আরো কয়েকটা রাজ্য বরং হাতছাড়া হতে পারে। কাজেই বাংলাদেশের সাথে সখ্যতা ভারতের জন্যও লাভ জনক। যেন বাংলাদেশকে সাথে নিয়ে তারা তাদের বিচ্ছিন্নতাবাদ প্রতিরোধ করতে পারে।

কেউ বাংলাদেশ নিয়ে যাবে ভয়ে আরেক জনকে যেচে বাংলাদেশ দিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। পকিস্তান পন্থিদের ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করারও দরকার নেই। কারণ এরা ইসলামের কথা বললে এদের প্রতি ঘৃণার কারণে মানুষ বরং ইসলামটাই ছেড়ে দেবে। কাজেই এদের ইসলামের কথা বলা ইসলামের জন্য ক্ষতিকর। আর পাতিস্তান ভারতের বিরুদ্ধে আমাদেরকে সহায়তা করতে আসবে বলে মনে হয় না। কারণ তাদের সাথে আমাদের একটা যুদ্ধ হয়েছে। যে যুদ্ধে তারা হেরেছে। সেই ক্ষোভে তারা আমাদের পক্ষে কাজ করবেনা। কাজেই পাকিস্তান প্রেম চিরতরে বন্ধ হওয়া উচিৎ।সুযোগ পেলে পাকিস্তান এখনো আমাদের ক্ষতি করতে পারে।পাকিস্তান পন্থিরা যদি ইসলাম চায় তবে যারা ইসলাম চায় তাদেরকে তাদের সাথে থাকা উচিৎ। কারণ পাকিস্তান পন্থিদের নেতৃত্বে ইসলামের পিছিয়ে পড়ার চেয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। কাজেই ইসলামের ভাল চাইলে তারা ইসলামের নেতৃত্ব থেকে দূরে থেকে বরং যারা ইসলাম নিয়ে কাজ করে তাদেরকে তাদের সাথে থাকা উচিৎ। এরপর যদি তারা দেশ উন্নয়নে কাজ করে তবে জনগন তাদেরকে ক্ষমা করলেও করতে পারে। তবে ক্ষমতা চাইলে আর ক্ষমা মিলবেনা। কাজেই পাকিস্তান পন্থিদের ক্ষমতার আশা ত্যাগ করতে হবে। এটা সবার জন্য মঙ্গল জনক।

# কারো মনের কোনে লুকিয়ে থাকা পাকিস্তান প্রেম যত দ্রুত সম্ভব ঝেড়ে ফেলতে হবে। কারণ ও বস্তু থাকলে দেশ প্রেমিকেরা মুখ ফিরিয়ে রাখে। নিজের দিকে দেশ প্রেমিকের মুখ ঘুরাতে হলে পাকিস্তান প্রেম ছাড়তেই হবে।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×