somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বামীদেরও সাজতে হবে!

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগারগণ! নিশ্চয় খেয়াল করে দেখেছেন বিয়ের পরে স্ত্রীরা সবসময় স্বামীর জন্য সেজে গুজে থাকে। তারা সবসময় চেষ্টা করে সুন্দরী থাকার। আর এই কাজটি করে একমাত্র তার প্রাণপ্রিয় স্বামীর জন্য। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে এই সুন্দরী স্ত্রীদের স্বামীদের ঐ কাজটি করতে দেখা যায় না। মানে এমন স্বামী পাওয়া মুশকিল যে ভালো করে চুল আঁচড়েছে বা পোষাক পরেছে এই জন্য যে তার স্ত্রীকে ভালো লাগবে। এমনটা হয়ই না। তবে মেয়েরা কি সৌন্দর্য পছন্দ করে না? এই ব্যাপারে একটা ঘটনার কথা বলি-
সুদর্শনা জনৈকা মহিলা কদাকার অপরিচ্ছন্ন স্বামীকে নিয়ে আমীরুল হাযরাত উমার(রা) এর দারস্থ হয়ে বললেন, ‘হে আমীরুল মুমেনীন! আমি এবং আমার স্বামীর মধ্যে যে ব্যবধানটা রয়েছে আপনি তা অবশ্যই লক্ষ করেছেন। অতএব আপনি তার থেকে আমাকে অতি শীঘ্রই উদ্ধার করুন’।
উমার (রা) মহিলাটির দিকে তাকিয়ে বললেন, ‘কেন কি হয়েছে তোমাদের?’
উত্তর দিতে গিয়ে মহিলাটি বললেন, ‘আমি এবং আমার স্বামীর মধ্যে যে তফাতটি পরিলক্ষিত হয় তাতে আমি অতৃপ্ত ও অসন্তুষ্ট’।
উমার সেই লোকটির প্রতি বিবেচক দৃষ্টপাতে দেখতে পান তার পরিধেয় বস্ত্র রয়েছে ময়লা যুক্ত, অপরিষ্কার। আর তাকে দেখতে লাগছে কদাকার, বিশ্রী। জনৈকা মহিলা ও তার স্বামীর মধ্যে এই ব্যবধানটি দেখে উপলব্ধি করতে পারলেন যে, ঠিক এই জন্যেই মহিলাটি তার স্বামীকে অপছন্দ করেছে। সুতরাং উপস্থিত গণের মধ্যে একজনকে ইশারা করে বললেন, ‘লোকটিকে নিয়ে যাও এবং নখ, চুল কেটে ভালো করে গোসল দিয়ে, নতুন পোষাক পড়িয়ে আমার দরবারে উপস্থিত করো’।
সেই মতো করার পর তাকে উমরের (রা) সামনে উপস্থিত করা হল। আমিরুল মুমেনিন দেখতে পেলেন বেশ-ভূষায় যথেষ্ট পরিবর্তন হয়েছে। আগের চেহারা আর নেই। এখন যেন চেহারা থেকে সৌন্দর্যের ঝিলিক বের হচ্ছে। তার শরীর থেকে সুবাসের ঘ্রান বাতাসের সাথে ভেসে আসছে। সেই লোকটি দরবারে হাজির হওয়া মাত্রই তাকে উমার(রা) সম্বোধন করে বললেন, ‘নাও তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যাও। আর দৈনন্দিন জীবনের মুল্যবান সময় গুলোকে আনন্দে ও উত্সবে অতিবাহিত করো’।
এই কথা শুনে লোকটি তার স্ত্রীর কাছে গেল। কিন্তু সেই মহিলা তাকে পর পুরুষ ভেবে দূরে সরে গিয়ে বলল, ‘হে আল্লাহর বান্দা! তুমি আমিরুল মুমেনিনের সামনে এই রুপ অশ্লীল ব্যবহার করে আমাকে লজ্জা দিও না’। তখন লোকটি তার স্ত্রীকে বোঝালো সে কোন পর-পুরুষ নয় তার স্বামী। স্বামীকে চিন্তে পেরে খুশিতে মহিলা বলল, ‘হে আমার শ্রদ্ধেয় স্বামী! এখন তো আমাদের জীবন সুখ ও আনন্দে ভরা একটি জীবন। তাই চলুন আমরা বাড়ি ফিরে যায় এবং জীবনের মুল্যবান সময় গুলোকে প্রশান্তি ও আনন্দের সাথে কাটায়’।
আমিরুল মুমেনিন দরবারের সকল পুরুষকে সম্বোধন করে বললেন, ‘তোমরা যারা স্বামীর আসনে বসে থাকো, স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করবে ও সৎ চরিত্রের অধিকারি হবে। তারা যেন জীবনের প্রতিটি মূহুর্তে আনন্দ ও সন্তুষ্টি ভোগ করে। আমি আল্লাহর নামে শপথ করে বলছি! যারা নারী তারা সৌন্দর্য পিয়ারী। তারা পরিষ্কার-পরিচ্ছন্নতাকে পছন্দ করে যেমন তোমরা পছন্দ করে থাকো’।
তাহলে কি বুঝলেন। শুধু আমরা নয় মেয়েরাও চাই তার স্বামী সুন্দর দেখাক। তাই আজ থেকেই কাজটি শুরু করুন। সাজুন। যেমন হাদিসে বলা হয়েছে চুল আঁচড়ানোর কথা, মাথায় তেল দেওয়া, খুশবু লাগানো, মেসওয়াক করা, ভালো পোষাক পড়া, ভালো জুতো পড়া। সেগুলো করুন। দেখবেন দাম্পত্য জীবনে শান্তি, আনন্দ অনেক গুন বেড়ে গেছে। এই কাজটি কোন আহামরি কাজ নয়। যে কেউ কোনরকম পুঞ্জি না লাগিয়েই এই কাজ গুলো করতে পারে।
আর একটা কথা টবে ফুল চাষ করার জন্য, মাছ চাষ করার জন্য, গরু-ছাগল পালন করার জন্য এমনকি কুকুর পোষার জন্যও আমরা অনেক বই পড়ি, চিন্তা ভাবনা করি। কিন্তু আদর্শ স্বামী হওয়ার জন্য কখনোই তা করি না। তাহলে কি কুকুর হওয়ার থেকেও স্বামী হওয়া সহজ?
কবির বেদির একটা কথা বলার লোভ সামলাতে পারছি না। তিনি বলেছিলেন, ‘মেয়েরা ভাবে বিয়ের পর ছেলেরা পালটে যাবে কিন্তু ছেলেরা পাল্টায় না। ছেলেরা ভাবে বিয়ের পরে মেয়েরা পাল্টাবে না কিন্তু তারা পালটে যায়’।
আজ এইটুকুই, এই আলোচনার পক্ষে-বিপক্ষে মন্তব্য আশা করছি।
______________________________

ভিজিট করার অনুরোধ রইল- http://islameraalo.wordpress.com/
______________________________
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×