বেশ কয়েকবছর আগে আব্দুল্লাহ সালাফী এবং আরো কিছু আলেমের উপর মিথ্যা মামলা করে জেলবন্দি করা হয়েছিল। পুলিশ ভ্যানে একবার আব্দুল্লাহ সালাফীকে নিয়ে যাওয়ার সময় হঠ্যাত ভ্যানটির এক্সিডেন্ট হয়। এতে বেশ কয়েকজন পুলিশ জখম হোন। আব্দুল্লাহ সালাফীও অল্প জখম হয়েছিলেন। এই সময় তিনি সেখান থেকে না পালিয়ে পুলিশদের সাহায্য করতে আর ওঠাতেই ব্যস্ত হয়ে পড়েন। কে কেমন আছে খোঁজ নিতে থাকেন। পুলিশরা তো অবাক। শেষে বলেই ফেললেন, 'আপনি না পালিয়ে আমাদের সাহায্য করছেন! আমরা বুঝতে পেরেছি আপনি নির্দোষ। মিথ্যা মামলায় আপনাকে ফাঁসানো হয়েছে। ক্ষমা করবেন আমাদের'। তিনিও বললেন এটা তো আপনাদের কাজ। আর মুসলিম হিসেবে এটা আমার কাজ সাধ্যমতো লোকেদের সাহায্য করা....'। এভাবে তিনি তাদের ইসলামে দাও'আত দেওয়া শুরু করলেন।
মুসলিমরা যদি এমন না হয় তবে কিভাবে মুসলিমদের সম্পর্কে অন্যদের ধারণা, সন্মান-শ্রদ্ধা উচ্চ হবে? কিভাবে ইসলামের সৌন্দর্য্য তাদের মুগ্ধ করবে?! আমাদের অবস্থা এখন এমন যে লাইসেন্স তো আছে কিন্তু বন্ধুক নায়। ইসলাম নিয়ে বড় বড় কথা আমরা মুখে বলি, কলমে লিখি কিন্তু আমাদের কথাবার্তায়, আচার আচরণে তা প্রকাশ পায়না।
জেরুজালেম বিজয়ের পর যখন খৃষ্টান-ইহুদিদের সাথে সন্ধি করার জন্য মুসলিম জাহানের খলিফা, বিশাল সাম্রাজের সম্রাট ওমর রা. গিয়েছিলেন তখন প্রচলিত প্রথা অনুযায়ী জেরুজালেমবাসী ভেবেছিল বিশাল সৈন্য সাথী নিয়ে, বিশাল রথে চেপে, সাঁজগোজ আর ধুমধামের সাথে হয়ত খলিফা আসবেন। কিন্তু যা তারা দেখলেন তা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারলেন না। এত বিশাল বড় রাজত্বের সম্রাট আসছেন পায়ে হেঁটে উটের লাগাম ধরে, উটের উপর তাঁর ক্রীতদাস! (তাঁরা ভাগ করে নিয়েছিলেন... একবার ওমর রা. বসবেন একবার তাঁর দাস)। খলিফার কাপড় তালি দেওয়া পুরোনো!!! সামরিক নেতাগণ তাঁকে অনুরোধ করেছিলেন ভালো জামা গ্রহণ করার জন্য। উত্তরে তিনি বলেছিলেন, 'আল্লাহ আমাকে ইসলামের আশ্রয় দিয়ে ধন্য করেছেন, ভালো জামা, ভালো তুর্কি ঘোড়া আমার দরকার নেই। আমার মর্যাদার জন্য ইসলামই যথেষ্ট'।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



