গত ১৫ বছর ধরে ভারতীয় মুসলিমদের সব থেকে বড় সমস্যা সন্ত্রাসবাদী সন্দেহে গ্রেফতার তারপর অকারণ হয়রানি, সম্মানহানী, অত্যাচার এবং ১০-১২ বছর জেলবন্দি থেকে বেকাসুর খালাস। ঠিক এই রকমই একটি মামলায় মহম্মদ সেলিম সহ ৬ জনকে সুপ্রিম কোর্ট নির্দোষ বলে রায় দিল। অক্ষরধাম মন্দিরে সন্ত্রাসবাদী হামলায় ফাঁসানো হয়েছিল তাদের। ১১ বছর জেল খাটার পর মুক্তি।
শুধু তাই নয়, গুজরাট পুলিশ গোধরায় আগুন, স্বরাষ্ট্র মন্ত্রী হরেন পান্ডিয়াকে খুন অথবা অক্ষরধাম মন্দিরে হামলা - এই তিনটির মধ্যে যেকোন একটি অপরাধে নিজেকে যুক্ত থাকার কথা স্বীকার করার জন্য বলেন অথচ এই তিনটির কোনটীর সাথেও তাদের কোন সম্পর্ক ছিলনা!! এই না হল, গণতন্ত্র রক্ষাকারী, শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠাকারী পুলিশ!! আরো বিস্তারিত জানতে এই লেখা পড়ুন - Click This Link
প্রসঙ্গতঃ যখন এই সব মামলা শুরু হয় তখন মিডিয়া খুব মাতামাতি করে। চলে বিশাল আলোচনা। প্রথম পাতায় ছবিসহ বিশাল রিপোর্ট। কিন্তু যখন তারা নির্দোষ প্রমাণিত হোন তখন পেপারে ২-৩ লাইন খবর ছাপে। এনিয়ে সরকার-পুলিশের সমালোচনা তেমনভাবে হয়না যেমন হওয়া উচিত। একটি রিপোর্ট মতে ৭২ হাজার নির্দোষ মুসলিম বিভিন্নভাবে সন্ত্রাসী সন্দেহে পুলিশের দ্বারা অত্যাচার, জেল বা হয়রানির শিকার হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


