একদিন বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে বললাম, 'ঝড়বৃষ্টির রাত আমাকে খুব ভালো লাগে। খুব ভালো ঘুম হয়'। অন্যদের কেমন লাগে জিজ্ঞেস করতে একজন বলল, 'আমরা তো সপরিবারে সারারাত জেগে থাকি ভয়ে ভয়ে, এই বুঝি ঘর ভেঙ্গে পড়ল, এই বুঝি টিন উড়ে গেল!!'
আমরা ছোট মোট ব্যাপারে কত দুঃখি হয়ে পড়ি। মনের মতো চাকরি বা ব্যবসা না হলে, ভালো রেজাল্ট, ভালো স্কুলে ভর্তি না হলে, এমনকি নিজের প্রিয় টিম না জিতলেও দুঃখি হয়ে যায়। মন খারাপ করে বসে থাকি। অন্যদিকে পৃথিবীর লক্ষ লক্ষ লোক এমন আছে যারা প্রতিদিন লড়াই চালিয়ে যায় অস্তিত্ব বাঁচানোর। বেঁচে থাকার লড়াই!!!
আলহামদুলিল্লাহ! আমি/আমরা পৃথিবীর কোটি কোটি লোকের থেকে ভালো আছি। এক সপ্তাহের খাবার থাকা মানেই পৃথিবীর অর্ধেক লোকের থেকে বেশি ভালো আছি। তারপরেও আমরা খুশি নয়?! সত্যিই খুব কম মানুষই কৃতজ্ঞ...!!!!!!!!!
'আর তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না'। [সুরা আ'রাফ/১৭]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


