ফ্রান্সের একজন নও-মুসলিম মহিলা কয়েকটি মুসলিম রাষ্ট্র ভ্রমণ করার পর উচ্চ শিক্ষিতা মহিলাদের এক সমাবেশে আক্ষেপ করে বলেছিলেন, 'যে বিষ উদগীরণ করে ফেলে দিয়ে জীবনে সুস্থতা ফিরিয়ে আনার আকাঙ্ক্ষায় আমরা পাশ্চাত্যের মেয়েরা ইসলামের ছায়া তালাশ করছি, সেই বিষই প্রাচ্যের শিক্ষিতা মেয়েরা চেটে-পুটে খাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ছে দেখে আমি স্তম্ভিত হচ্ছি'। [সাগর সেচা মানিক ২০৩-২০৪ পৃঃ]
শুধু তাই নয়, যে অজ্ঞতা আর কুসংস্কারের অন্ধকার থেকে ইসলাম আরব তথা বিশ্বকে আলোতে এনেছিল সেই অজ্ঞতার দিকে বেশির ভাগ মুসলিমরা আবারও ফিরে গেছে। আর এতে তারা গর্বও অনুভব করছে। যারা ইসলামের শিক্ষা নিয়ে, মুসলিমদের দেখে আধুনিক, সভ্য হয়েছিল তাদেরই অনুসরণ করতে আজ মুসলিম জাতি ব্যস্ত।
যে মুসলিম জাতি চুম্বক ছিল আজ তারা লোহায় পরিণত হয়েছে। যাদের অন্যরা অনুসরণ, অনুকরণ করত আজ তারাই অন্যদের অনুসরণ করতে ব্যস্ত!!!!
--------------------------------------------------
☛ “আমরা তো মর্যাদাহীন লোক ছিলাম, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। সুতরাং, আমরা যদি আল্লাহ আমাদেরকে যা দ্বারা সম্মানিত করেছেন তা থেকে দূরে সরে গিয়ে অন্য কোথাও সম্মান খুঁজি তাহলে আল্লাহ আমাদেরকে পুনরায় অপমানিত করবেন।” – উমার ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু)
☛ “পরিবর্তন খুব তাড়াতাড়িই হয়। যে ব্যাপারটিতে দেরি হয় তা হলো পরিবর্তিত হওয়ার সিদ্ধান্ত নেয়া।” – ড বিলাল ফিলিপস
--------------------------------------------------
'তোমরা হীনবল হয়ো না এবং দুঃখিত হয়ো না। তোমরাই হবে সর্বশ্রেষ্ঠ; যদি তোমরা মুমিন হও'। [সুরা আলে ইমরান/১৩৯]
--------------------------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


