তুমিও যদি এমন হতে
আকাশের মত বিশাল-
নীল, সাদা, লালচে মেঘের মত
উড়ে যেতে আরো উড়ে- দিগন্তে,সীমানার
মুক্ত, ছিন্ন, একান্ত-স্বীয় স্বাধীনতায়,
আমিও যেতাম, সঙ্গী হতাম- আকাশের
বিনা বাধায় ভেসে বেড়াতাম মুক্ত আকাশের বুকে
শুধু তুমি, আমি আর নীল,সাদা, লালচে মেঘ।

সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



