অনাবাদী জমিন - কবি নাজনীন খলিলের জন্মদিন উপলক্ষে
১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার জন্মদিনের মাস বর্তমান নভেম্বর। জন্মদিন চলে গেলো, আমি জানলাম ঠিক তার ৬টি দিবস পর। কতোকিছু আমি জানি না- যারা আমার চারপাশে অন্তরঙ্গ হাত বাড়ায়, আর সুবিপুল ভালোবাসা অকাতরে বিলিয়ে যায়- তাঁদের খবর রাখি না। বউয়ের বড্ড বেরসিক স্বামীটির মতো পাশ ফিরে শুয়ে থেকে আরাধ্য রাত্রির সব ঘ্রাণ করি কলুষিত। এটাই স্বভাব নাকি আমার আজকাল, সন্ততির জননীর এমনই বিদ্রোহ। তবু চাই কখনো সখনো পাষাণ গ্রীষ্মে কুসুমের সমারোহ।.... ... এই দেখুন, দেখুন না সদাশয়া, কী বলিতে কী যে ফেলি বলে, আপনাকে জানতে গিয়ে নিজেকেই জানালাম সুচতুর কৌশলে!
এমনই হয়। আমার স্বভাভদোষই এটা। তাই দেখুন, সেই শুভাগত জন্মের খবর জানলাম অকাঙ্ক্ষিত অনেক অনেকদিন পর।
আর... আরও কতোকিছু যে আমাদের অগোচরে থেকে যায়, তা কি আমরা জানি?........যেমন .......নাহ্ থাক.....যেমন.... অজ্ঞাত পড়ে থাকা অনাবাদী এ জমিনখানি!
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন