somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিতণ্ডা অথবা তোর অভিমান; আমি কোনোটাই মেনে নিই নি

১৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি মেইল করলাম :


শোন্ আফরিনা, তুই যদি প্রাণে বাঁচতে চাস তবে আমারে প্রাণে বাঁচা; আর আমারে যদি প্রাণে বাঁচাতেই চাস তবে আমার সংকলনের জন্য জলদি কবিতা পাঠা, কোন রকম ন্যাকামি ছাড়া। (ব্লগে এতো বড় উত্তর দেবার কী দরকার? সবাই তোর মতো পণ্ডিত নয়, উলুবনে তাই মুক্তো ছড়াবি না। আর নিজেকে অতো নবিশ হিসেবে 'ফুটাস' কেন? ৪০ বছর বয়স এক জীবনের কম না)।.....এবার মানুষ হ, কবিনি হ তার পরে। কোনো রকম এদিক-ওদিক জবাব যদি দিচ্ছিস, এখানেই ক্ষান্ত দেব, বাকিটা মৃত্যুর পর কবরে। And listen, always remain fine. Regards.

তোর উত্তর :
হা: হা: হা:

আমার ইন্সট্যান্ট মেসেজ :

শোন্, তুই কি সত্যি খুন হতে চাস? প্রাণের মায়া নেই তোর? থাকলে আমাকে আর চেতাবি না, খুব ব্যস্ত আছি, জলদি গোটা দশেক কবিতা সেন্ড কর্। তোর যন্ত্রণায় আমি মরে গেলাম।

তোর রিপ্লাই :

হা: হা: হা:। কবিতার জন্য খুন! How romantic!! কবিতা দিমু না। সঙ্গে নিয়া কবরে যামু... কোনো কবিতা ম্যাচিউর হয়নি তো... আমি খুব অতৃপ্ত লেখক, আমার কবিতা অনেকের চেয়ে অনেক ভালো হলেও আমি ঠিকই জানি আমার কবিতায় কিছু গোজামিল ও খুঁত রয়েছে...আমি এগুলো নিয়ে নিরন্তর কাজ করছি। আমি একটানে কবিতা লিখলেও পরের দিন সেটা আর মনে ধরে না। অনেক খুঁত চোখে পড়ে। আমাকে সময় দে রে পাগল!

আমার শেষ আইএম :

আফরিনা, তুই তোর পাঁচালি আর সময় নিয়েই থাক; তোর কাছে আর কবিতা চাই না। তোর কবিতা ছাড়াই যদি আমার সংকলন বের হয়, তবে তোর সাথে আর প্রেমে কোনো সাধ নেই। তুই খুব হেঁয়ালি করিস। আমাকে আর মেইল করিস না। ইন্সট্যান্ট মেসেজও দিস না। তোর আইডি আর নাম আমার একাউন্ট থেকে ডিলিট করেছিলাম অনেক আগেই, তোর উপর রাগ করে এবং বিরক্ত হয়ে। ভেবেছিলাম তোকে আবার এ্যাড করে নেব। তার আর দরকার নেই। তুই খুব ভালো লিখিস। আর সব সময় ভালো থাকিস কিন্তু।

তোর অভিমানী জবাব, কিংবা ক্ষুব্ধ প্রতিক্রয়া :

হা: হা: হা:। এত্তো অভিমানী পাঠক আমার! অভিমান করে কতো কী হয়ে গেলো! আমাকে আইএম থেকে বাদ, মন থেকে বাদ, দুনিয়া থেকে বাদ... বাতিল হতে হতে চেয়ে দেখি আমি শূন্যতায় মিশে গেছি... এক জীবনে না পারলাম প্রেমিকের মন জয় করতে, না পেলাম জামাই সাহেবের মন... শেষমেষ পাঠকের একটু মমতা, একটু ভালোবাসার মধ্যে বাঁচতে চেয়েছিলাম.... ভাগ্যে তাও জুটলো না... পাঠকের দরবারে খুন হয়ে গেলাম! কী আর করা? তুইও ভালো থাক, আনন্দে ও সুখে থাক, সারাজীবন দুধেভাতে শান্তিতে থাক।

আমি; পুনশ্চ :

আমি তোর পাঠক! তাহলে তুই সত্যিই মর; তুইহীন একজন প্রেমহীন জীবনের নামান্তর এবং তাতেই আমার শান্তি পরম।

সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×