somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

একটা দুর্বোধ্য মালবাহী ট্রেন

০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আফরিনা কথায় কথায় দারুণ ছড়া কাটে। ছড়া কাটতে কাটতে হঠাৎ করেই মুখের ডগায় জমানো কথাটা বলে ফেলবে একদিন। তীব্র আকাঙ্ক্ষায় ওর ছড়াকাটা শুনি :

আমি খুশি তুই খাঁসি
তুই হাসা, আমি হাসি

ও বললো না তো! ঠিক আছে, পরের পঙ্‌ক্তিতে ও যা ভেবেছিল আমি এবার তা-ই বলে ফেলি :

আমি খুশি তুই হাসি
তাই তোরে এতো বকি

নাহ্‌! আসে না কথাটা! একটা কথাই বলবো বলে এতো কথা বলি; সব কথা বলা হয়ে যায়, বলার কথাটা ছাড়া।




বহুদিন বাদে আফরিনাকে দেখে গাত্রে তুমুল প্রেম উত্থিত হলো। অন্ধকার বরফ থেকে একটা কুঁকড়ানো কবিতা কেড়ে নিয়ে হাঙ্গ্‌রি পাঠকের মতো পড়তে শুরু করলো আফরিনা :

আমাদের একটা হলুদ ঘোড়া ছিল
ঘোড়াটার শিং দুটো ছিল হাতির শিঙের চেয়েও অঢেল লম্বা
আর ঘোড়াটার পাখায় রোজ রাতে আমরা মরিচবাতি জ্বালতাম, তারপর আমাদের
বুকে জড়িয়ে ঘোড়াটা সুদীর্ঘ সমুদ্রে সলম্ফ উড়াল দিত
আকাশে বড্ড যানজটে আটকা পড়ে ঘোড়াটা প্রায়শ পেট্রল খেয়ে ফেলতো আনন্দে
আমরা লরি পাঠাতাম কয়েক ড্রাম কমপ্রেস্‌ড গ্যাস নিয়ে, ঘোড়াটার পেটের ভেতর সুচ ফুঁড়ে ঢুকিয়ে দিতে


আমি আগেই জানতাম! এবং যথারীতি আবেগে কেঁদে ফেললো আফরিনা। তার স্রোতস্বিনী শরীর বেয়ে অনাদি প্রেম আমার রোমসমগ্রে অশনি অনল ঢালে।




আমাদের প্রেম চলে মালবাহী ট্রেনের মতো।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×