somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

নিঃসঙ্গ পাখি

২২ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


'আসছি একটু পরেই' বলে তুমি কতোবার কতো বেলা
চলে গেলে। চলে গেলে পিছে ফেলে একজোড়া ভেজা চোখ।
একটু পরেই তো আসছো তুমি - এই ভেবে
বিকেল গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত্রি গভীর হয়, বাগানে হাসনাহেনারা বেদনায়
শুকিয়ে যায়, আমি জ্বলজ্বলে চোখে বিনিদ্র জেগে থাকি,
তোমাতেই বুঁদ থাকি সারাটা সময়। তুমি আর কখনোই ফিরো না
কখনোই ফিরো না তুমি...

একটু পরেই ফিরে আসবে বলে হঠাৎ হঠাৎ চলে যাও
তোমার গোপন ভুবনে। জানি না, কী গভীর দুঃখে জড়িয়ে পড়ো
কিংবা রঙ্গরসে তলিয়ে যাও গোপন ভুবনে তোমার
ভুলে যাও প্রতীক্ষায় রেখে যাওয়া বিগত প্রেমিকের নাম।

একটু পরেই আসবে বলে যখন হারিয়ে যাও
মনে হয়, কোনোদিনই একটুও ভালো তুমি বাসো নি আমায়
মনে হয়, তোমার মন জুড়ে পড়ে আছে আমি নই, অন্য এক আরাধ্য পুরুষ,
কোনো এক গোপন প্রেমিক, যারে তুমি অন্তরালে ভালোবাসা দাও।

আমি তো সুখেই ছিলাম আমার ভুবনে, তুমিও বড্ড অসুখী ছিলে না
তথাপি তোমার হুহু করে বুক নিরালা গৃহের মাঝে, একলা দুপুরে
সারাটা নিঃসঙ্গতায়
আমিই দিয়েছি তোমায় অমৃত সঙ্গসুখ, মনের মুক্তি, চেয়েছো যেমন

একটা নিজস্ব গোপন ভুবন থাকতেই পারে যে কারো
থাকতেই পারে নিজস্ব গোপন সুখ
তোমার গোপন ভুবন থাক না আমার অজানা অচেনা সারাজীবন!
অতিথি পাখির মতো তোমার পদ্মদিঘিতে তবু আমি শোভা দিব উড়ে উড়ে
তোমার নিঃসঙ্গ সময়ের সুখপাখি হয়ে। তারপর
পুরনো সঙ্গীরা ফিরে এলে
আমিও ফিরে যাবো আমার ভুবনে, তোমার স্মৃতিসুখ আর আমার দুঃখকে সঙ্গী করে।




*২০০৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×