somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা ভাগ হয়ে যাচ্ছি; ভেঙে যাচ্ছি

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লু নাইলের পশ্চিম তীর ধরে হাঁটতে হাঁটতে বুড়িগঙ্গার কথা মনে পড়বার কারণ দেখি না। সূর্য ডুববার চার ঘণ্টা পরও বাতাসের ভাঁপ বুকে এসে বিঁধলে নদীতে নাববার দুর্মর ইচ্ছেরা পামর সংশয়ে ক্রমশ দমিত হতে থাকে। পদ্মা অথবা মেঘনায় সাঁতার কেটেছি, আটলান্টিকের দুস্তর গহীনে ঢুকে কোনও রকমে প্রাণ নিয়ে তীরে পৌঁছেছি। ইতিহাসের নীলনদ টলটল পানির চাকচিক্যে যখন বুকের মহিমা দেখায়, আমার বাড়তে থাকে লালসা, আর জীবনের কোন্ মুক্তো কোন্ সিন্ধুকে লুকানো- সাধ হয় খুঁজে দেখি

নদীর ইতিহাস তুমি কেন পড়ো আমি জানি না
দেশ বা জাতিতত্ত্বে গভীর আগ্রহ কেন জানা নেই
আমার ওষ্ঠে ওসবে স্বাদ নেই, কোনোকালে ছিল না
তোমার ঝলমলে হাসি ঝরে পড়ে বসুন্ধরার প্রত্যেক ফ্লোরে, ইলেকট্রিক সিঁড়িতে
আফ্রা’র রঙিন বিতানে আমার তখন ভিজে ওঠে চোখ- কতকাল দেখি না স্বদেশ

জন্ম থেকেই আবেয়ী জ্বলছে; এখন ছারখার।
১০টি স্টেট নিয়ে দক্ষিণে ভাগ হয়ে যাচ্ছে যুবা। মাত্র ২০ ভাগ ক্রিশ্চিয়ান, বাকি ৮০ ভাগের বড় অংশ এনিমিস্ট। মুসলিমের একাংশ বিভক্তি চাইলেও যারা চায় না তারা খুব বুদ্ধিমানই বটে; সমগ্র প্রাকৃতিক খনিজে তাদেরও রয়েছে সুষম অধিকার ও সমৃদ্ধ ভবিষ্যত। জানুয়ারি ১১’র রেফারেন্ডার পরিকল্পিত ফলাফল আর আইসিসি’র উপর্যুপরি এ্যারেস্ট ওয়ারেন্ট বশীরকে ঠেলে নিয়ে যাচ্ছে সাদ্দামের গোরস্থানে। আগামী ১০ বছরেও দারফুরের ভাগ্যবদলের আভাস দেখে না কেউ। সুরম্য খার্তুমের সুবিন্যস্ত পথঘাট ও নির্মল আলোকসজ্জা দেখে কে বলবে- '৫৬ থেকে দেশটি জ্বলছে? অমায়িক এবং শৃঙ্খলাপরায়ন, সৎ মানুষের উত্তর জনপদ আফসোসে চাপড়ায় বুক- হায়, আমরা ভাগ হয়ে যাচ্ছি, ভেঙে যাচ্ছি আমরা। হায় পাপেট জাতিসংঘ; জাতিসংঘবাহিনী!

মানুষ ভুলে যায় নদী ও পাখিকে। ফুলের গন্ধ বাতাসে উঁবে যায়। সম্পর্ক ভেঙে যাবার সঠিক উপমা পৃথিবীতে হয়তোবা নেই। কতো সহজেই অতিশয় ভালো আছো নির্বিঘ্ন গেরস্থালি আর নিরুদ্বিগ্ন সময়কে কবজ করে।

শাহনাজ খুব অবাক হয়েছে। তোমার উৎফুল্লতা, স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস- আর বারংবার ‘ঝেড়ে ফেলেছি ইতিহাস ও অতীত’ যেভাবে বলেছো, এবং ‘ভালো আছি খুব, এই হয়েছে ভালো’- আমাকে এটুকু শান্তি দিয়েছে- আমার কখনও দায় ও দোষ ছিল না।

দক্ষিণে ভাগ হয়ে যাচ্ছে যুবা; ভাগ হয়ে যাচ্ছি আমরাও, আমরাও ভেঙে যাচ্ছি।

এভাবেই মানুষ একদিন ভুলে যায় নদী ও পাখিকে।


*পুরোনো, ২৫ জুলাই ২০১০ রাত ১:৫৫


ফুটনোট
*আবেয়ী- সুদানের একটা গুরুত্বপূর্ণ রাজ্য। যুবা- দক্ষিণ সুদানের রাজধানী। দারফুর- সুদানের আরেকটি রাজ্য; এখানেও গৃহযুদ্ধ চলছে। আফ্রা- সুদানের রাজধানী শহরে একটা অভিজাত শপিং মল; বাংলাদেশের বসুন্ধরা সিটির মতো অত্যাধুনিক না হলেও এর সাথে তুলনীয়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৪
৩৮টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×