somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আটলান্টিকা

০২ রা নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তিনি চিরকাল অন্দরবাসিনী, বাইরে তাঁর ছায়া হাঁটে
আর একগুচ্ছ আঙুলের রংমাখা নখ;
কতিপয় উৎসুক ছন্নছাড়া চোরা চোখে করে তাঁর না-দেখা রূপের পরখ


আমি এক আদিম সন্ন্যাসী
জন্মে জন্মে আসি



আটলান্টিকের গভীর তলদেশ থেকে কিছুকাল পরপর তিনি আচানক জেগে ওঠেন আর ঘুমাকুল চোখে ‘কী খবর, স্যার? ভালো আছেন?’ বলে পুনর্বার নিদ্রার জলে ডুব দ্যান; দশ বছর কেটে গেছে এমনতরো উঁকিটুকি খেলায়। মনে হলো, আমারও হয়তো খোয়া গেছে অনেক কিছু। অন্তরে তাঁর জন্য তিনটি প্রশ্নের ছটফটানি বহুকাল; সেসব প্রশ্নের সুচানো অত্যাচারে সুপ্তোত্থান হলো। তখনই মেসেঞ্জারে ভাসছিল ‘কী খবর, স্যার? ভালো আছেন?’

‘আমি তোকে তিনটি প্রশ্ন করবো; প্রমিস, ইয়্যু উইল রিপ্লাই অল কারেক্ট।’

আমি তাঁকে টলস্টয়ের ‘তিনটি প্রশ্ন’ জিজ্ঞাসা করতে চাই নি; ওসব মহৎ দর্শনে আপাতত সাধ নেই।

সদাশয়া মহাশয়া জবাব দিলেন না প্রশ্নত্রয়ের জবাব দেবেন কিনা; প্রবল পালটা-প্রশ্ন আর তুখোড় জেরায় এড়িয়ে যেতে থাকলেন সুদৃঢ়গাঁথা প্রশ্নমালা।

‘প্রমিস, ইউ উইল রিপ্লাই কারেক্ট।’ আমি লিখলাম।
‘হুয়াই?’
আমি বিরক্ত হই। লিখি : ‘দিস ইজ এ ভেরি ব্যাড টেনডেন্সি দ্যট ইয়্যু অল-ওয়েজ আস্ক কাউন্টার কোয়েশ্চন্স।’
‘শালাহ, যা ভাগ।’ ওর ইডিয়টিক আক্রমণে নড়েচড়ে বসি।
‘তুই তো এখন আমার বাসায় হে... ভাগবি তুই, নট মি।’
‘নাইস এ্যানসার। কী খবর, শুনি?’
‘আই হ্যাভ রাফলি থ্রি কোয়েশ্চনস ফর ইয়্যু।’
‘হুম।’
‘প্রমিস!’
‘হুয়াই শুড আই? কিছু না শুনে, না জেনে প্রমিস আমি করি না। এটা নিয়ে পেঁচিয়ে লাভ আছে?’


মেসেঞ্জার তাকিয়ে থাকে। আমি তাঁর প্রতিশ্রুতির প্রত্যাশায় এ্যাডামেন্ট; এবং সাইলেন্ট।

তিনিই এগিয়ে এলেন : ‘হাউ আর ইয়্যু? হাউ ওয়াজ ইয়োর লাইফ ব্যাক হোম?’ তিনি তাঁর কৌশল খোঁজেন আমাকে এ্যাক্টিভেট করানোর। হুট করেই বলি : ‘তুই কি কোনো প্রেম করছিস?’
‘হাহাহা! এ কেমন প্রশ্ন? প্রেম কি অবৈধ?’

অথচ আমার প্রশ্নের জবাব পাই না; ভেতরে জমতে থাকে ক্ষোভ; এবং নীরব থাকি; তিনি বিরতিকাল বাদে আবার অবিরত লিখতে থাকলেন :
‘কবিতা লিখছিস?
ডু ইয়্যু নো মাই এইজ...?
ইজ দিস ইয়োর ফার্স্ট কোয়েশ্চন এ্যামংগ্‌স্ট থ্রি?’

আমি হাসি- ইমোটিকনে, তাঁর বুদ্ধি খুলছে দেখে।

‘মানে কী? এই হাসির মানে কি, বুদ্ধির ঢেঁকি?’ তিনি লিখলেন।

কিয়ৎক্ষণ পর ‘বাজ’ পড়ে মেসেঞ্জারে : ‘আর ইয়্যু ওয়ার্কিং, অর বিজি উইথ সামওয়ান এল্‌স?’ এটা কারো প্রতি তাঁর ঈর্ষাও হতে পারে।

আমি ইরিটেটেড। এ্যানয়েড। লিখলাম : ‘ইফ ইয়্যু ডোন্ট রিপ্লাই, প্রোব্যাবলি দিস ইজ মাই লাস্ট এভার আইএম টু ইয়্যু।’
‘আই ডোন্ট কেয়ার।’ তাঁর তাৎক্ষণিক ঝাঁজ, ‘এভাবে আমার পেট থেকে কথা বের হয় না। ইয়্যু হ্যাভ নো আইডিয়া- কার সাথে কী তরিকা চলে।’

নীরবে মিটিমিটি হাসি, আর নিরন্তর নিরুত্তর থাকি। তিনি কি আমার আরও রিসপন্‌স প্রত্যাশা করছেন? তিনি ক্রমশ লিখতে থাকলেন দশ মিনিট পর :

‘ডু ইয়্যু হ্যাভ এ ফেইসবুক এ্যাকাউন্ট...?
আমি কিছু কবিতা লিখেছি... প্রকাশ করবো ভাবছি...
তার আগে তোকে পড়তে দেব...
আর ইয়্যু দেয়ার....? ... ...’


তারও দুদিন পর লগ-ইন করতেই ক্রমাগত ‘বাজ’ পড়তে থাকে, আর তাঁর আইএম :

‘হাই!
হাউ আর ইউ টুডে?
ডিড ইয়্যু চেঞ্জ ইয়োর ফোন নাম্বার?
ফোন তো বন্ধ পেলাম; কারণ কী?
(পুনর্বার ‘বাজ’)
এতো কথা বললাম, কোনো উত্তর নেই?
সৌজন্যতাহীন মানুষ একটা.....’



তাঁর কোনো কৌশল আর কাজে লাগলো না। বাকি প্রশ্ন দুটো ভুলে যাবো- তিনি প্রমিস করেন নি যদিও, আমি করেছি।


* ১৬ সেপ্টেম্বর ২০০৯
৫২টি মন্তব্য ৫২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×