ছড়া
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যেদিকে তাকাই শব্দরা ওড়ে
ছড়ার কণারা ঝাঁকে ঝাঁকে
পাহাড়ের খাঁজে আকাশে ভূ-তলে
মেঘ ও নদীর বাঁকে বাঁকে
আমাদের গাঁয়ে তোমার শহরে
বাগানে, বাড়ির ছাদটাতে
ছড়ারা বিষম কুসুম ফোটায়
চাঁদ ঝলমল রাতটাতে
ফসলের মাঠে ঢেউয়ের বাতাসে
পাখিদের গানে গাছে গাছে
লাঙল জোয়ালে কৃষকের মুখে
ছড়াদের ফুল ফুটে আছে
ছড়া হয় রোজ ছাত্র মজুর
ঘাতক যানের সংঘাতে
কাঁটাতারে কত ছড়া ঝুলে থাকে
মাখিয়ে লোহিত রঙ তাতে
ঘাটে বন্দরে রাস্তার ধারে
ইস্টিশানের বস্তিতে
কত না করুণ ছড়ার ধ্বনিরা
ঘুমায় কপট স্বস্তিতে
কঙ্কালসার মাঝির দু হাতে
ছড়া জেগে ওঠে কেঁপে কেঁপে
রিকশাঅলাও রোজ ছড়া বোনে
প্যাডেলেতে পা চেপে চেপে
আরো কত ছড়া ছোটাছুটি করে
লাখো শ্রমিকের ঘাম বেয়ে
বাবার ওষ্ঠে ছড়া হেসে ওঠে
মৃত কন্যার দাম পেয়ে
বিধবা মায়ের কাফনে ছড়ারা
গুমরে গুমরে শ্বাস ফেলে
জঠরে যাদের ধরেছিল, তারা
গিয়েছে মায়ের লাশ ফেলে
আমার ছড়ার মানে নেই কোনো
কেন মানে খোঁজো সবখানে?
তাদের জন্য আমি ছড়া লিখি
যারা খুঁজে নেবে এর মানে।
১৪ সেপ্টেম্বর ২০১৮
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন