স্বপ্নের শহর মাটির দেহ
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বপ্নের শহরএই শহরের পথে পথে হাঁটি
মানুষগুলোরে চিনি
এই শহরের প্রাণের ভেতরে
ডুবে যাই প্রতিদিনই
গায়ে মাখি সব ধুলি বালুকণা
শহরের আলো ছায়া
মানুষের থেকে দু হাত বাড়িয়ে
বুক ভরে নেই মায়া
এই শহরের পাখিদের চোখে
স্বপ্নরা খেলা করে
এই শহরের রাত্রির গায়ে
অশ্রুরা ঝরে পড়ে
এই শহরের জোছনার নদী
বেদনা ও সুখে ভরা
এই শহরের স্বপ্নপাখিরা
দেয় কি কখনো ধরা?
৭ ডিসেম্বর ২০১৮
ইউটিউব লিংকঃ
আমি এই শহরের পথে পথে হাঁটিমাটির দেহমাটির দেহ মাটি হইব
মাটিই হইব বিছানা
সময় কালে মনা তুমি
মাটির দিকে চাইলা না
মাটি তোমায় আহার দিল
মাটি দিল বৃক্ষফল
মাটির কাছে কত দেনা
তার তো খবর নিলা না
আয় রে মনা আদম সোনা
মাটির কথা শুনতে আয়
সময় থাকতে চিনে নে তুই
কোথায় তোর মোকামখানা
৬ এপ্রিল ২০০৯
ইউটিউব লিংকঃ
মাটির দেহ
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুন