somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি || কোন রঙ্গে বাইন্ধাছো ঘরখানা

১০ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের আলোচ্য বিষয় দুটো গান যার রচয়িতা নীলকণ্ঠ মুখোপাধ্যায়। এ দুটো গানের লিরিক্সও প্রায় অভিন্ন, কিংবা বলা যায় একটা গানের ভেতর থেকে আরেকটা গান বের করা হয়েছে। এ দুটো মূলত আসামের গোয়াল পাড়িয়ার গান। 'দিনে দিনে খসিয়া পড়িবে' গানের মূল শিল্পী প্রতিমা পাণ্ডে বড়ুয়া। 'কোন রঙ্গে বাইন্ধাছো ঘরখানা' গানের মূল শিল্পী কে, আমার জানা নেই, তবে নীনা হামিদ ও ফেরদৌসী রহমানের কণ্ঠে অনেক আগে রেকর্ড করা গান পাওয়া যাচ্ছে, যা এই পোস্টে শেয়ার করা হয়েছে।

ইন্টারেস্টিং বিষয় হলো, প্রথম গানটির সুরকার হলেন গীতিকার নিজেই এবং দ্বিতীয় গানের সুরকার হলেন কানাই লাল শীল। মূল গানটা থেকে কীভাবে, কখন দ্বিতীয় সুরের ভার্সনটা সৃষ্টি করা হয়েছিল, সেটা আমি অনেক জানার চেষ্টা করেছি, কিন্তু এখনো উদ্ধার করতে পারি নি। আরেকটা কথা বলে নিই, আমার উদ্‌ঘাটিত তথ্যে কোনো ভুল থাকা স্বাভাবিক, কারণ, আমি এগুলো ইউটিউব এবং গুগুল থেকে বের করার চেষ্টা করেছি, যেখানে অনেক ভুল থাকা সম্ভব। কারো কাথে ভুল দৃষ্টিগোচর হলে প্লিজ সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন। প্রথমে গানের কথাগুলো দেখে নিন।


দিনে দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি গো সাঁইজি কোন রঙ্গে

বাঁধিছেন ঘর মিছা, মিছাই দ্বন্দ্ব বাজে গো সাঁইজি ...
কোন রঙ্গে।
হাড়েরও ঘরখানি, চামেরও ছাউনি
বন্ধে বন্ধে তার জোড়া
আর তাহারই তলে ময়ুর আর ময়ুরী
শূন্যে উড়ায় তারা গোসাঁইজি ... কোন রঙ্গে

এ গানের মূল শিল্পী প্রতিমা বড়ুয়া পাণ্ডে (আসাম)। তিনি উপরে উদ্ধৃত এক অন্তরাই গেয়েছেন। তবে পাপনের রেন্ডিশন/রিমিক্সিঙে নীচের ২য় অন্তরা/সঞ্চারী গাইতে দেখা যায়।

বাল্য না কাল গেলো হাসিতে খেলিতে
যৈবন কাল গেলো রঙ্গে
আর বৃদ্ধ না কাল গেলো ভাবিতে চিন্তিতে
গুরু ভজিবো কোন কালে, গো সাঁইজি ... কোন রঙ্গে
ও দিনে দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি গো সাঁইজি ... কোন রঙ্গে


কোন রঙ্গে বাইন্ধাছো ঘরখানা,
মিছা দুনিয়ার মাঝে গো সাঁইজি, কোন রঙ্গে।।

ও তোর হারেরও ঘরখানা চামেলার ছাউনি, বন্ধে বন্ধে জোড়া।।
তাহারও মধ্যে মন ওড়ায় পাখি।।
পাখি ছুটিলে না দেয় ধরা গো সাঁইজি, কোন রঙ্গে..

ও তোর প্রথম কাল গেল হাসিতে খেলিতে, যৌবনও কাল গেল রসে
ও তোর বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে।।
গুরু ভজিবা কোন কালে গো সাঁইজি, কোন রঙ্গে..

ও তোর দন্ত পড়িবে চুল পাকিবে, যৌবনে লাইগা যাবে ভাটি।।
ও তোর দিন আর দিনে খসিয়া পড়িবে।।
ও তোর রঙ্গিলা দালানের মাটি গো সাঁইজি, কোন রঙ্গে..

মালির বাগিচায় ফুল ফুইটাছে, ভ্রমরা গুন গুন করে।।
সে ফুলে ভ্রমরা গুন গুন করে
তুমি সুজনও চিনিয়া করিও পিরিতি।।
সে যে মরিলে বাঁচাইতে পারে গো সাঁইজি, কোন রঙ্গে..

এক তালা দুই তালা তিন তলা চার তলা, সদর তলায় বাতি জ্বলে।।
সাধক নীলকন্ঠ কয় গুরু না ভজিলে।।
কি হবে নিদান কালে গো সাঁইজি, কোন বা রঙ্গে

এ গানের লাস্ট স্তবকে সাধক নীলকণ্ঠের (নীলকণ্ঠ মুখোপাধ্যায়) নাম উল্লেখ আছে। এজন্য এটা সহজেই বোঝা যায় এটার গীতিকার নীলকণ্ঠ মুখোপাধ্যায়। এ গানের সুরকার কানাই লাল শীল বলে বিভিন্ন জায়গায় উল্লেখ দেখে নিশ্চিত হয়েছি কানাই লাল শীলই সুরকার। তবে, আমি কোনো শিল্পীর কণ্ঠে লাস্ট স্তবক গাইতে শুনি নি।



গানের লিংক


কোন রঙ্গে বাইন্ধাছো ঘরখানা - ফেরদৌসী রহমান




কোন রঙ্গে বাইন্ধাছো ঘরখানা - নীনা হামিদ




দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গো সাঁইজি - প্রতিমা পাণ্ডে বড়ুয়া




দিনে দিনে খসিয়া পড়িবে - শ্রাবণী




দিনে দিনে খসিয়া পড়িবে - ঐশী




দিনে দিনে খসিয়া পড়িবে - পাপন ও হর্ষদ্বীপ কৌর ভার্সন-১




দিনে দিনে খসিয়া পড়িবে - পাপন ও হর্ষদ্বীপ কৌর ভার্সন-২




বোনাস - আমার দুটি রেন্ডিশন


গরুরে চরাও গরুরে খাওয়াও - মূল 'হস্তীরে চড়ান হস্তীরে নড়ান'




সাধের কদু বানাইলো মোরে তরকারি - মূল 'সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী'




***

সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।

Stay Home, Stay Safe





সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৯
৩৯টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×